• লিড নিউজ
  • সমগ্র বাংলা

সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : মৌলভীবাজারের লাউয়াছড়া বনাঞ্চলে তেলবাহী ওয়াগনের একটি ট্যাংকার লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

শুক্রবার (২৯ মে) বিকাল সাড়ে ৩টার দিকে কমলগঞ্জের লাউয়াছড়া বনের ভেতরে আখাউড়াগামী ওই ওয়াগনের খালি ট্যাংকার লাইনচ্যুত হয়।

সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী তেলবাহী ওয়াগনটি ছেড়ে আসে। ওয়াগনটি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে ঢুকলে হঠাৎ ওয়াগনের একটি ট্যাংকার লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ট্রেন লাইন স্বাভাবিক করতে কাজ চলছে।

শমসেরনগর স্টেশন মাস্টার রজত কুমার রায় তেলবাহী ট্রেনের একটি বগির লাইনচ্যুতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্বারকারী ট্রেন ইতোমধ্যে এসেছে, দ্রুত উদ্বার করে সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুট সচল করা হবে।

ভানুগাছ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার গৌর প্রসাদ দাশ জানান, ঘটনার পর লাউয়াছড়া এলাকায় ট্রেনটি আটকা পড়েছে।  এছাড়া ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি শ্রীমঙ্গল স্টেশনে আটকা পড়েছে।  

মন্তব্য (০)





image

জামালপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ: ৩০ ঘণ্টা ধরে শূ...

১

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

image

চাঁপাইনবাবগঞ্জে আদালতে ঘুষ ও হয়রানীর অভিযোগ পেশকারের বিরু...

২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের বিচারিক আদালতে ঘু...

image

মা‌নিকগ‌ঞ্জের পর্যটন বিকাশে নতুন পরিকল্পনা, সাটু‌রিয়ায় স্...

৩

মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ জেলার পর্যটনশিল্পের বিকাশ, পর...

image

বাকৃবির এসভিএসএএইচ’র নতুন ডিন অধ্যাপক সিদ্দিকুর রহমান

৪

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্ক...

image

পাবনায় গ্রামীণ ব্যাংক শাখায় জয়বাংলা শ্লোগান দিয়ে আগুন

৫

পাবনা প্রতিনিধিঃ পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্য...

  • company_logo