• সমগ্র বাংলা

লালমনিরহাটে ক্ষুদে ফুটবল নারী টিমের সাফল্য কামনা করলেন ত্রাণমন্ত্রী

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার টেপুরগাড়ি বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে ফুটবল যোদ্ধাদের শুভকামনা ও শুভেচ্ছা জানিয়ে সাফল্য কামনা করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি।

বুধবার সকালে তিনি জেলা সদরের বড়বাড়ি এলাকার নিজ বাড়িতে সাক্ষাৎ করতে আসা এ ক্ষুদে ফুটবল দলকে শুভেচ্ছা জানান।

জানা যায়,ইউনিয়ন থেকে উপজেলা,উপজেলা থেকে জেলা,জেলা পেরিয়ে রংপুর বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে পাটগ্রাম উপজেলার এ নারী খুদে ফুটবল দলটি।
আগামী ২ জুন ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় পর্যায়ের খেলায়ও তারা বিজয়ের ধারা অব্যাহত রাখবে—এই প্রত্যাশা সকলের। এ সময় লালমনিরহাট জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক, পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল, প্রধান শিক্ষক আব্দুর রশিদ সহ বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

জামালপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ: ৩০ ঘণ্টা ধরে শূ...

১

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

image

চাঁপাইনবাবগঞ্জে আদালতে ঘুষ ও হয়রানীর অভিযোগ পেশকারের বিরু...

২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের বিচারিক আদালতে ঘু...

image

মা‌নিকগ‌ঞ্জের পর্যটন বিকাশে নতুন পরিকল্পনা, সাটু‌রিয়ায় স্...

৩

মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ জেলার পর্যটনশিল্পের বিকাশ, পর...

image

বাকৃবির এসভিএসএএইচ’র নতুন ডিন অধ্যাপক সিদ্দিকুর রহমান

৪

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্ক...

image

পাবনায় গ্রামীণ ব্যাংক শাখায় জয়বাংলা শ্লোগান দিয়ে আগুন

৫

পাবনা প্রতিনিধিঃ পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্য...

  • company_logo