• সমগ্র বাংলা

রাণীনগরে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে দুস্থ, গরিব ও অসহায় জনগণের মাঝে মানবিক সহায়তা হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে  আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ-৬ আসনের সাংসদ আলহাজ্ব শেখ মো: রেজাউল ইসলাম রেজু।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: রাকিবুল হাসানের সভাপতিত্ব অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম, থানার ওসি মোহাম্মদ জাকারিয়া মন্ডল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন প্রমুখ। এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথি বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান চান সমাজের দুস্থ, গরিব ও অসহায় মানুষরাও  ইদের আনন্দ উপভোগ করুক। তাই সমাজের পিছিয়ে পড়া মানুষরাও যেন ইদে নতুন কিছু ক্রয় করে পরিবারের সকলকে নিয়ে ইদের আনন্দ এক সঙ্গে উপভোগ করতে পারেন সেই লক্ষ্যে ইদের সেলামী হিসেবে প্রধানমন্ত্রী নগদ কিছু অর্থ উপহার হিসেবে পৌছে দেওয়ার চেস্টা করছেন। সেই উপহার সুষ্ঠ ও সুন্দর পরিবেশে প্রকৃত সুবিধাভোগীদের মাঝে পৌছে দেওয়ার লক্ষ্যে এমপিদের মাধ্যমে এমন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আপনারা সবাই প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন। আগামীতে প্রধানমন্ত্রী দেশের জনগের জন্য আরো ভালো ভালো কাজ করবেন বলে তিনি আশ^াস প্রদান করেন।

মন্তব্য (০)





image

চাটমোহর প্রিমিয়ার ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ক্রিকেটার্স এসোসিয়েশনের আয়ো...

image

ডোনাল্ড ট্রাম্প অবশেষে কতো টাকায় বিক্রি হলো!

নারায়ণগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ সহ বিশ্ব মিডিয়ায় ভাইরাল হওয়া...

image

পাটুরিয়া ৪ নম্বর ফেরিঘাটের সংযোগ সড়ক নির্মাণে নিম্নমানের ...

মা‌নিকগঞ্জ প্রতি‌নি‌ধি : দেশের দক্ষিণ পশ্চিমা...

image

চাটমোহরে বিদ্যুতায়িত হয়ে ছেলের মৃত্যু, মা আহত

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে ঝড়ে ছিঁড়ে থাকা তারে বিদ্...

image

ব্যতিক্রমী উদ্যোগে গাজীপুরের শ্রেষ্ঠ ইউএনও কালীগঞ্জের এটি...

গাজীপুর প্রতিনিধি : সকালের নরম রোদ যখন কালীগঞ্জের একটি সরকার...

  • company_logo