• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে শিশু ও নারী ধর্ষণ-হত্যার প্রতিবাদে মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শিশু রামিসাসহ দেশব্যাপী শিশু ও নারী ধর্ষণ-হত্যার প্রতিবাদ এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সামাজিক সংগঠন ‘রক্ত দানে আমাদের ঈশ্বরগঞ্জ’।

রবিবার (২৫ মে) বেলা ২টায় ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ‘রক্ত দানে আমাদের ঈশ্বরগঞ্জ’ এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের সেক্রেটারি মুস্তাকিম হাসানের সঞ্চালনায় এবং সভাপতি রহমতুল্লাহ’র সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি আব্দুল্লাহ জোবায়ের, দপ্তর সম্পাদক তুহিন আহমেদ, অর্থ সম্পাদক আশরাফুল ইসলাম, সুফিয়ান আহমেদ, চরনিখলা স্কুল প্রতিনিধি সামিউল তালুকদার, তাফসিরুল ইসলাম রিয়াদ, সরকারি কলেজ প্রতিনিধি প্রতিদিন শিমুল, আইডিয়াল কলেজের প্রতিনিধি জাকিরুল ইসলাম সোহানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মিজানুর রহমান, তাহমিদ ও কাদিরসহ আরও অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের মতো জঘন্য অপরাধের বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা পরিহার করে দ্রুততম সময়ের মধ্যে বিচার সম্পন্ন করতে হবে। তারা ধর্ষকদের প্রকাশ্যে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে বলেন, এতে সমাজে একটি শক্ত বার্তা পৌঁছাবে এবং সম্ভাব্য অপরাধীদের মধ্যে ভীতি সৃষ্টি হবে। যা ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে।

বক্তার আরো বলেন, মঙ্গলবার রাজধানীর পল্লবী এলাকার একটি আবাসিক ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে শিশু রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় অভিযুক্ত সোহেল রানার আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করার কথা স্বীকার করেছে বলে জানা গেছে। ঘটনার পর অধিকতর তদন্তের নামে মামলাটি যেন ভিন্ন খাতে প্রবাহিত বা ধামাচাপা না পড়ে এবং দ্রুত বিচার কাজ সম্পন্ন করার দাবী করা হয়।

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জে ভুটভুটির -মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুব...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভুটভু...

image

সোনারগাঁয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামের মানব...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরব...

image

মা‌নিকগ‌ঞ্জে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায়...

image

কক্সবাজারে আবাসিক হেটেল থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উ...

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকার &q...

image

গোপালপুরে কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে সিপিবির মা...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: গ্রেফতারকৃত টাঙ্গাইলের ক...

  • company_logo