• সমগ্র বাংলা

কুরবানী ঈদকে সামনে রেখে ব্যাস্ত সময় পার করছে কামার পল্লীরা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলা গরেয়া ইউনিয়নে কুরবানী ঈদ সামনে রেখে জমে উঠেছে দেশীয় ধারালো অস্ত্রের বাজার। কামারপট্টিতে এখন ব্যস্ত সময় পার করছেন লোহা শিল্পের কারিগররা। দা, ছুরি, বটি, চাপাতি ও কাঁচিসহ বিভিন্ন ধরনের সরঞ্জাম তৈরি ও বিক্রিতে দিন-রাত কাজ করছেন তারা।

কারিগর ঘনেশ চন্দ্র জানান, ঈদকে ঘিরে প্রতি বছরই চাহিদা বাড়ে। তবে এবার কাঁচামালের দাম বৃদ্ধি পাওয়ায় উৎপাদন খরচও বেড়েছে। তারপরও ক্রেতাদের চাহিদা মেটাতে নিরলস পরিশ্রম করছেন তারা।

বাজার ঘুরে দেখা যায়, বিভিন্ন আকারের ধারালো অস্ত্র কিনতে ভিড় করছেন ক্রেতারা। স্থানীয়দের মতে, দেশীয় কারিগরদের তৈরি এসব সরঞ্জাম টেকসই হওয়ায় কুরবানীর সময় এর চাহিদা বেশি থাকে।

আর অন্য দিকে দোকান দার রাফিক মিনডালিম বলেন প্রতি বছরে যে ব্যবসা করে লাভ করি। এবছরে সেই তুলনায় অনেক কম লাভ হবে। তবু কেনা দামে বিক্রি করছি। দেখি আর দুদিন আছে তখন বেশি কেনা বেচা হবে,তখন পুশিয়ে নিবো।

মন্তব্য (০)





image

জামালপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ: ৩০ ঘণ্টা ধরে শূ...

১

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

image

চাঁপাইনবাবগঞ্জে আদালতে ঘুষ ও হয়রানীর অভিযোগ পেশকারের বিরু...

২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের বিচারিক আদালতে ঘু...

image

মা‌নিকগ‌ঞ্জের পর্যটন বিকাশে নতুন পরিকল্পনা, সাটু‌রিয়ায় স্...

৩

মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ জেলার পর্যটনশিল্পের বিকাশ, পর...

image

বাকৃবির এসভিএসএএইচ’র নতুন ডিন অধ্যাপক সিদ্দিকুর রহমান

৪

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্ক...

image

পাবনায় গ্রামীণ ব্যাংক শাখায় জয়বাংলা শ্লোগান দিয়ে আগুন

৫

পাবনা প্রতিনিধিঃ পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্য...

  • company_logo