ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধি : আধুনিক প্রযুক্তি সম্পসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২৫-২৬ অর্থবছরের বাস্তবায়িত প্রদর্শনীর বারি গম ৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
পাবনার চাটমোহর উপজেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের আয়োজনে রবিবার (২৪ মে) সকাল সাড়ে ১১ টায় উপজেলার মথুরাপুর ইউনিয়নের খরবাড়িয়া গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
মথুরাপুর ইউনিয়ন বিএনপি'র সাবেক যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইদুর রহমান সাঈদের সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ।
বিশেষ অতিথির বক্তব্যে দেন কৃষি সম্পসারণ কর্মকর্তা শোয়েব রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা কেএম হৃদয়, চাটমোহর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক শুভাশীষ ভট্টাচার্য্য তুষার ও কৃষক মামুনুর রশীদ প্রমূখ।
বক্তরা বলেন, খোরপোশ কৃষি থেকে বানিজ্যিক কৃষিতে বদলাতে হবে। এজন্য কৃষিতে আধুনিক জাতের ফসলের চাষের পাশাপাশি প্রযুক্তি ব্যবহারে অগ্রগামী করতে হবে। মাঠ দিবসের মাধ্যমে কৃষকের মাঝে এ বার্তা ছড়িয়ে দিতে চাই।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভুটভু...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরব...
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায়...
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকার &q...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: গ্রেফতারকৃত টাঙ্গাইলের ক...

মন্তব্য (০)