• সমগ্র বাংলা

উলিপুরে ভিজিএফ’এর চাল বিতরনে ব্যাপক অনিয়মের অভিযোগ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে ভিজিএফ’এর চাল বিতরনে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। হতদরিদ্র প্রতিটি ব্যক্তি ১০ কেজি চাল পাওয়ার কথা থাকলেও ৮ কেজি করে চাল পাচ্ছেন। ঘটনাটি ঘটেছে, শনিবার (২৩ মে) উপজেলার থেতরাই ইউনিয়ন পরিষদে।

‎ভূক্তভোগী সূত্রে জানা গেছে, পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অধিনে অতিদরিদ্র অসহায় ও দুঃস্থ্য ব্যক্তি এবং পরিবারে মাঝে ভিজিএফ’এর চাল শনিবার বিতরণ শুরু হয়। উপজেলার থেতরাই ইউনিয়ন পরিষদে ৫৬ মে.টন ২শ ৯০ কেজি চাল ৫ হাজার ৬শ ২৯ জন ব্যক্তি ১০ কেজি করে চাল পাওয়ার কথা। কিন্তু অসহায় ব্যক্তিদের ১০ কেজি চালের পরিবর্তে ৮ কেজি আবার কাউকে সাড়ে ৮ কেজি চাল দেয়া হচ্ছে।

‎সরেজমিন শনিবার (২৩ মে) বিকালে থেতরাই ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায়, কার্ডধারী দুইজন ব্যক্তির দুটি স্লিপের বিপরীতে বালতি দিয়ে ২০ কেজি করে চাল দেয়া হচ্ছে। এরপর ওই চাল পাশ্ববর্তী দোকানে গিয়ে পরিমাপ করলে ২০ কেজির স্থলে ১৬ কেজি ৭শ গ্রাম আবার কারো ১৭ কেজি ২শ গ্রাম এবং কারো ১৮ কেজি ৫শ গ্রাম। এভাবে সকল অসহায় ও দুঃস্থ্য ব্যক্তি দেড় থেকে দুই কেজি করে চাল কম পাচ্ছেন।

‎ভিজিএফ’এর চাল নিতে আসা থেতরাই ইউনিয়নের খারিজা লাঠশালা এলাকার ববিতা আক্তার, শাহানারা বেগম, জয়নাল মিয়া, হাসিনা বেগম, বাকী মিয়া, এরশাদুল হকসহ অনেকে অভিযোগ করে বলেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সরকার থেকে আমাদের ১০ কেজি করে চাল দেয়ার কথা। অথচ প্রায় সবাইকে দেড় থেকে দুই কেজি করে চাল ওজনে কম দেয়া হচ্ছে। এই সামান্য চালেও যদি কম দেয়া হয় তাহলে আমরা কোথায় যাবো।

‎থেতরাই ইউনিয়নে ভিজিএফ’এর চাল বিতরনে দায়িত্বরত ট্যাগ অফিসার ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আনিছার রহমান জানান, আমার সামনে কাউকে চাল কম দেয়া হয়নি। তবে সুবিধাভোগীদের মধ্যে কেউ কেউ চাল কম পেয়েছেন বলে মৌখিক অভিযোগ করেছেন।

‎থেতরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা ওজনে চাল কম দেয়ার কথা অস্বীকার করে বলেন, তালিকায় যাদের নাম রয়েছে তাদের ১০ কেজি করে চাল দেয়া হচ্ছে। এছাড়াও তালিকায় যাদের নাম নেই তাদেরও চাল দেয়া হচ্ছে। তালিকা ছাড়া ব্যক্তিদের চাল দেয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অনেকে স্লিপ পেয়েও আসেননি তাদের পরিবর্তে স্লিপ ছাড়া ব্যক্তিদের চাল দেয়া হচ্ছে। যখন স্লিপ পাওয়া ব্যক্তিরা আসবে তখন কি করবেন এই প্রশ্নে তিনি বলেন, তাদেরও চাল দেয়া হবে।

‎এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.টি.এম.আরিফ থেতরাই ইউনিয়নে ভিজিএফ চাল ওজনে কম দেয়ার বিষয়ে মৌখিক অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, আগামীকাল (রোববার) সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জে ভুটভুটির -মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুব...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভুটভু...

image

সোনারগাঁয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামের মানব...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরব...

image

মা‌নিকগ‌ঞ্জে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায়...

image

কক্সবাজারে আবাসিক হেটেল থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উ...

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকার &q...

image

গোপালপুরে কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে সিপিবির মা...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: গ্রেফতারকৃত টাঙ্গাইলের ক...

  • company_logo