ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে ৬৯ কেজি গাঁজাসহ আল-আমিন (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
শুক্রবার (২২ মে) দুপুরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।
আটককৃত আল-আমিন টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বালোবাড়ি (হেমনগর) গ্রামের মারফত আলীর ছেলে।
র্যাব-১৪ (সিপিসি-১) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ক্যাম্প কমান্ডার মেজর লাবিদের নেতৃত্বে পিংনা ইউনিয়নের মেইয়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আল-আমিনের ভাড়াকৃত ঘরের খাটের নিচ থেকে ৬৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা তাকে আটক করে।
নির্ভরযোগ্য সূত্র জানায়, স্থানীয় এক প্রভাবশালীর নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে আল-আমিনকে দিয়ে পার্শ্ববর্তী এলাকাগুলোতে গাঁজা বিক্রি করে আসছিল।
চিহ্নিত ওই চক্রের বিরুদ্ধে পিংনা এলাকায় মাদক ব্যবসার পাশাপাশি নদী ধ্বংস করে অবৈধভাবে বালু উত্তোলন, গরু চোরাচালান, চাঁদাবাজি ও সালিশ-বাণিজ্যের অভিযোগ রয়েছে।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, র্যাব মামলা দায়েরের পর আটককৃতকে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা থানায় নবাগত অফিসার ইনচার্জ ...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে বিস্ফোরক আইনে দায়ের করা মাম...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আ...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: গ্রামীণ জনগ...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : "সুস্থ...

মন্তব্য (০)