ছবিঃ সিএনআই
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার কুলথুন এলাকায় পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২১ মে) রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের দায়িত্ব পালন করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় সাইফুল ইসলামকে দোষী সাব্যস্ত করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত সাইফুল ইসলাম উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের কুলথুন গ্রামের চাঁন মিয়ার ছেলে।
শুক্রবার (২২ মে) সকালে তাকে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম। বেঞ্চ সহকারী হিসেবে ছিলেন আল আমিন।
কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান কঠোর। সমাজকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। কেউ আইনের ঊর্ধ্বে নয়।”
ভ্রাম্যমাণ আদালতের বিচারক জাকিয়া সরওয়ার লিমা বলেন, “মাদক সমাজের জন্য ভয়াবহ হুমকি। তরুণ সমাজকে রক্ষা করতে এবং মাদক নির্মূলে আমাদের অভিযান নিয়মিতভাবে চলবে। কোনো অপরাধীকেই আইনের বাইরে রাখা হবে না।”
তিনি আরও জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলায় ডিলার...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের বিচারিক আদালতে ঘু...
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ জেলার পর্যটনশিল্পের বিকাশ, পর...
বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্ক...

মন্তব্য (০)