ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)'র কাউন্সিলর হলেন- লালমনিরহাটের আব্দুল্লাহ আল মাহফুজ এভিন।তিনি আজ এ বিষয়টি নিশ্চিত করেছেন।
ক্রিকেটাঙ্গণে দীর্ঘদিন সম্পৃক্ত থাকা আব্দুল্লাহ আল মাহফুজ এভিনের কাউন্সিলর হওয়াকে ঘিরে লালমনিরহাটের ক্রীড়ামহলে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
আব্দুল্লাহ আল মাহফুজ এভিন লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টীবাড়ী ইউনিয়নের কৃতী সন্তান।
সাবেক ক্রিকেটার ও দক্ষ ক্রীড়া সংগঠক আব্দুল্লাহ আল মাহফুজ এভিন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং বিশিষ্ট সমাজ সেবক মানবিক যাত্রা ফাউন্ডেশন-এর কর্ণধারও তিনি।
সাবেক এ ক্রিকেটার ও ক্রীড়া সংগঠক সাবেক ছাত্রনেতা ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুল্লাহ আল মাহফুজ এভিন বলেন, ক্রীড়াঙ্গণসহ পথশিশু মাদরাসার এতিম শিশু ও হতদরিদ্র মানুষগুলোর জন্য নিরলস ভাবে পরিশ্রম করে এসব মানুষর ভাগ্যোন্নয়নে কাজ করাই আমার এক মাত্র লক্ষ্য।
মোঃ আব্দুল্লাহ আল মাহফুজ এভিন দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টীবাড়ী ইউনিয়নের মোঃ এরশাদ আলমের পুত্র।
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলায় ডিলার...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের বিচারিক আদালতে ঘু...
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ জেলার পর্যটনশিল্পের বিকাশ, পর...
বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্ক...

মন্তব্য (০)