• সমগ্র বাংলা

রাতের আঁধারে বালু উত্তোলনের প্রতিবাদে নবগঙ্গা নদীর তীরে মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধিঃ নদীভাঙনের ঝুঁকিতে থাকা বসতভিটা, ফসলি জমি, বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ ও মন্দির রক্ষার দাবিতে  মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৮ মে সোমবার দুপুরে বিষ্ণুপুর, ভোমবাগ ও গাজীহাট এলাকাবাসী নবগঙ্গা নদীর তীরবর্তী এলাকায় রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, একদল অসাধু চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ড্রেজার দিয়ে নির্বিচারে বালু উত্তোলন করে চলেছে। এর ফলে নবগঙ্গা নদীর তীরবর্তী বিস্তীর্ণ এলাকার ফসলি জমি, মানুষের শেষ সম্বল বসতভিটা এবং স্থানীয় হাটবাজার নদীগর্ভে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। শুধু তাই নয়, এলাকার ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও এখন তীব্র ভাঙন হুমকিতে রয়েছে।

আমরা ভাঙন কবলিত নদীর দুই কূলের তীরবর্তী সর্বস্তরের জনগণ আজ নিরুপায় হয়ে রাস্তায় নেমেছি। অনতিবিলম্বে এই অবৈধ বালু উত্তোলন বন্ধ করা না হলে আমাদের ঘরবাড়ি, জমিজমা সব নদীতে ভেসে যাবে। আমরা প্রশাসনের কাছে এর স্থায়ী সমাধান এবং জড়িতদের দ্রুত শাস্তির দাবি জানাচ্ছি।"

মানববন্ধনে স্থানীয় ভুক্তভোগী পরিবার, তরুণ, বৃদ্ধ এবং শিশুসহ সর্বস্তরের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। তারা অবিলম্বে অবৈধ ড্রেজার বন্ধ এবং নদী শাসনের মাধ্যমে তীরবর্তী এলাকা রক্ষার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জে ভুটভুটির -মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুব...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভুটভু...

image

সোনারগাঁয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামের মানব...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরব...

image

মা‌নিকগ‌ঞ্জে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায়...

image

কক্সবাজারে আবাসিক হেটেল থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উ...

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকার &q...

image

গোপালপুরে কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে সিপিবির মা...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: গ্রেফতারকৃত টাঙ্গাইলের ক...

  • company_logo