ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে ৩দিন ব্যাপি ভূমি মেলা, চলবে আগামী ২১ মে পর্যন্ত। ব্যতিক্রমি মেলায় রকমারী পণ্যের সমাহারের পরিবর্তে স্হান পেয়েছে জমি কেনা বেচা নাম জারি জমি রেজিষ্ট্রি এবং ভূমি উন্নয়ন করসহ ভূমি আইন সংক্রান্ত
নানান বিষয়ে সাধারন মানুষকে অবহিত করতে আয়োজন ওই ভূমি মেলার।
ফিতা কেটে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার জেদান আল মুসা, অতিরিক্ত জেলা প্রশাসক রিয়াজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক জানে আলম, উপজেলা নির্বাহী অফিসার তমালিকা পালসহ অন্যান্যরা।
র্যালী স্টল পরিদর্শন শেষে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। এর আগে কেন্দ্রীয় ভাবে ভূমি মেলার উদ্বোধন করেন প্রধান মন্ত্রী তারেক রহমান।
জেলা প্রশাসক বলেছেন, ভূমি কিনলেন না মামলা কিনলেন এধরেনর জটিলতা এড়াতে ভূমি সংক্রান্ত বিষদ বিষয়ে অবহিত করতেই ভূমি মেলার আয়োজন। এখানে ভূমি আইন এবং সেবা সংক্রান্ত বিষয়ে অবহিত করা হচ্ছে। এর ফলে জমি নিয়ে হানাহানি মামলা ঝামেলা কমে আসবে বলে আশা করছেন তারা।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভুটভু...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরব...
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায়...
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকার &q...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: গ্রেফতারকৃত টাঙ্গাইলের ক...

মন্তব্য (০)