• সমগ্র বাংলা

পাবনায় ভেজাল দুধ তৈরির অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই'র) গোপন তথ্যের ভিত্তিতে ভেজাল দুধ তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে প্রায় ১০০ লিটার বিষাক্ত তেল জব্দ ও ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা এবং এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযুক্ত আব্দুর রশিদ উপজেলার ভবানীপুর এলাকার লিটনের ছেলে ও দুধ ব্যবসায়ী। 

সোমবার (১৮ মে) রাত সাড়ে আটটার দিকে উপজেলার একটি এলাকায় উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান তার ভ্রাম্যমান আদালত এ দন্ডাদেশ দেন।

সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র ক্ষতিকর তেল ও বিভিন্ন রাসায়নিক উপাদান মিশিয়ে ভেজাল দুধ তৈরি করে বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।এর ধারাবাহিকতায়  এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ বিষাক্ত তেল ও ভেজাল দুধ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। পরে জব্দকৃত তেল জনসম্মুখে ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালত অভিযুক্ত ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা ও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন, ভিটেরিনারী সার্জন  শারমিন জাহান, এনএসআই কর্মকর্তা লুৎফর রহমান, ভাঙ্গুড়া থানার এস আই মোস্তাফিজুর রহমান সহসঙ্গীয় ফোর্স । 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান জানান, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল খাদ্য উৎপাদনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, “সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে যারা প্রতারণা করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জে ভুটভুটির -মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুব...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভুটভু...

image

সোনারগাঁয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামের মানব...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরব...

image

মা‌নিকগ‌ঞ্জে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায়...

image

কক্সবাজারে আবাসিক হেটেল থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উ...

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকার &q...

image

গোপালপুরে কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে সিপিবির মা...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: গ্রেফতারকৃত টাঙ্গাইলের ক...

  • company_logo