• সমগ্র বাংলা

পাবনায় মোটরসাইকেলের ধাক্কায় রূপপুর প্রকল্পের শ্রমিকের মৃত্যু

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে কাজ শেষে বাইসাইকেলে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় ইয়াসিন আলী (৫৫) নামের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের এক শ্রমিক নিহত হয়েছেন। 

শনিবার (১৬ মে) রাত ১০টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের মন্ত্রীর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াসিন আলী ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের নতুন রূপপুর গ্রামের বাসিন্দা। তিনি মৃত হায়াত আলীর ছেলে এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে বাংলা পাওয়ার কোম্পানিতে কর্মরত ছিলেন।

স্থানীয়দের বরাতে জানা যায়, শনিবার রাতে দায়িত্ব পালন শেষে ইয়াসিন আলী বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এ সময় পাবনা-পাকশী বগা মিয়া সড়কের মন্ত্রীর মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। সংঘর্ষে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহীও আহত হয়েছেন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান জানান, কাজ শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জে ভুটভুটির -মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুব...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভুটভু...

image

সোনারগাঁয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামের মানব...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরব...

image

মা‌নিকগ‌ঞ্জে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায়...

image

কক্সবাজারে আবাসিক হেটেল থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উ...

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকার &q...

image

গোপালপুরে কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে সিপিবির মা...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: গ্রেফতারকৃত টাঙ্গাইলের ক...

  • company_logo