ছবিঃ সিএনআই
কক্সবাজার প্রতিনিধি: সামুদ্রিক মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় গত ১৫ এপ্রিল হতে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন সকল প্রকার মাছ আহরণ নিষিদ্ধ করা হয়েছে। উক্ত নিষেধাজ্ঞার ফলে সীমান্তবর্তী এলাকার জেলেরা সাময়িকভাবে জীবিকা নির্বাহে সমস্যার সম্মুখীন হওয়ায় মানবিক সহায়তার অংশ হিসেবে টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবি এর পক্ষ হতে দুঃস্থ ও অসহায় জেলে পরিবারের মাঝে খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার ১৫ মে বিকাল ৪ টা হতে ৬ টা পর্যন্ত টেকনাফ ব্যাটালিয়ন এর অধীনস্থ বিভিন্ন বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়। উক্ত কার্যক্রমের আওতায় মৎস্য আহরণে নিষেধাজ্ঞাকালীন সময়ে জীবিকা নির্বাহে সাময়িকভাবে অসুবিধার সম্মুখীন ৪০০ জন দুঃস্থ ও অসহায় জেলে পরিবারের মাঝে বিভিন্ন খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে।
টেকনাফ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. হানিফুর রহমান ভুঁইয়া সংবাদের সত্যতা নিশ্চিত করা বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে সর্বদা সীমান্তবর্তী জনসাধারণের পাশে থেকে সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করে যাচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভুটভু...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরব...
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায়...
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকার &q...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: গ্রেফতারকৃত টাঙ্গাইলের ক...

মন্তব্য (০)