• রাজনীতি

উলিপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্ম বার্ষিকী পালিত

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে দিনটি উপলক্ষে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ জিয়ার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  
উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলী মিঞার সভাপতিত্বে ও পৌর যুবদলের আহবায়ক আলমগীর হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের বিএনপি প্রার্থী তাসভীর উল ইসলাম, পৌর বিএনপির সদস্য ইকবাল হোসেন চাঁদ, উপজেলা যুবদলের আহবায়ক তৌফিকুর রহমান লাভলু, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হামিদুর রহমান হামিদ, উপজেলা ছাত্রদলের যগ্ম আহবায়ক রমজান আলী কবির প্রমুখ।
আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল পরিচালনা করেন ক্বারী নবিবর রহমান।

মন্তব্য (০)





image

এমপি নুসরাতের বাড়িতে আগুন, দেশব্যাপী বিক্ষোভ ও মিছিলের কর...

১

নিউজ ডেস্ক : কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি...

image

নিরাপত্তার নামে বাকস্বাধীনতা দমন নয় : ডেপুটি স্পীকার

২


 নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিষ্টার কায়স...

image

প্রশ্নোত্তর দিয়ে আমি কী করব, যদি কথা বলতে দেন থাকি: স্পিক...

৩

নিউজ ডেস্কঃ  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য ন...

image

আ.লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে যাত্রাবাড়ী থানা মহিলা ...

৪

নিউজ ডেস্কঃ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় আদর্শ পরিপন্থি...

image

আজ আমি, কাল আপনি; সবাই আ’ক্রা’ন্ত হবেন : নাহিদ ইসলাম

৫

নিউজ ডেস্কঃ  জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের লক্ষ্য ...

  • company_logo