ফাইল ছবি
নিউজ ডেস্ক : ১১ দলীয় জোট থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ বেরিয়ে যাওয়ায় পর ফাঁকা হয়ে যাওয়া ৪৭টি আসনের বিষয়ে সিদ্ধান্ত দ্রুতই আসবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।
রোববার (১৮ জানুয়ারি) দুপুরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
এহসানুল মাহবুব বলেন, ইসলামী আন্দোলন জোটে না আসায় ফাঁকা থাকা ৪৭ আসনে আজ-কালকের মধ্যেই ১০ দলের প্রার্থিতা চূড়ান্ত করা হবে। এছাড়া ১০ দলের সমন্বিত নির্বাচনি ইশতেহারের বিষয়েও ভাবা হচ্ছে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, নির্বাচনের আগ মুহূর্তে কমিশনের সামনে একটি দলের ছাত্র সংগঠন অবস্থান নিলেও যাতে নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত না হয়। আমরা প্রত্যাশা করব, গণভোট ও জাতীয় নির্বাচনে নিরপেক্ষ থাকবে নির্বাচন কমিশন।
জোটে ইসলামী আন্দোলন ফেরার আর কোনো সম্ভাবনা না থাকায় শরিক দলগুলো নিজেদের আসন বাড়িয়ে নেওয়ার চেষ্টায় রয়েছেন।
নিউজ ডেস্ক : কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি...
নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিষ্টার কায়স...
নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য ন...
নিউজ ডেস্কঃ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় আদর্শ পরিপন্থি...
নিউজ ডেস্কঃ জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের লক্ষ্য ...

মন্তব্য (০)