• সমগ্র বাংলা

পাবনায় শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি :বিদ্যুৎ সেবার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শীতার্ত ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ (ক্রীসকপ)। 

বিদ্যুৎ সেবা ছাড়াও গ্রাহকদের কল্যাণে পাশে থাকা এই স্লোগানকে সামনে রেখে পাবনার ভাঙ্গুড়ায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

বুধবার (৭ জানুয়ার) বিকেলে ভাঙ্গুড়ায় পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শীতার্ত মানুষের মাঝে ৩৮টি কম্বল বিতরণ করা হয়। শীতের তীব্রতায় অসহায় মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যেই এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয় বলে আয়োজকরা জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার মো. আব্দুল্লাহ আল আলামিন চৌধুরী। 

তিনি বলেন, শুধু বিদ্যুৎ সরবরাহ নয়, সমাজের প্রতি দায়িত্ববোধ থেকেই পল্লী বিদ্যুৎ সমিতি বিভিন্ন সময়ে মানবিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতির সহ-সভাপতি ছাইফুল ইসলাম খান, উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) সেকেন্দার আলীসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা।

অনুষ্ঠানে বক্তারা শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান।

মন্তব্য (০)





image

গোপালপুরে প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...

image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

image

কুরিয়ারে চা, ভেতরে ইয়াবা-রংপুরে মাদক সিন্ডিকেটের নতুন ক...

রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

  • company_logo