• সমগ্র বাংলা

বন্দরে র‍্যাব পরিচয়ে ৮০ লাখ টাকা ছিনতাই

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি:বন্দরে র‌্যাব পরিচয়ে এক স্বর্ণ ব্যবসায়ীর দুই কর্মচারীকে যাত্রীবাহী বাস থেকে নামিয়ে ৮০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে একটি সংঘবদ্ধ চক্র।

বুধবার ৭ জানুয়ারি বিকালে বন্দর উপজেলার  লাঙ্গলবন্দ ব্রিজের নিচে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

আহত কর্মচারীরা হলো মোজাম্মেল হক হুমায়ুন (৫৫) ও ফজলে রাব্বি(৪৮)। পথচারীরা আহতদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।

জানাগেছে, নারায়ণগঞ্জ কালীরবাজার হাজী স্বর্ণ শিল্পালয়ের মালিক মো. মনিরুল ইসলাম, মোজাম্মেল হক হুমায়ুন ও ফজলে রাব্বি নামে দুই কর্মচারীকে দিয়ে বায়তুল মোকারম স্বর্ণ বিক্রি করতে পাঠায়। স্বর্ণ বিক্রি করে ৮০ লাখ  টাকা নিয়ে গুলিস্তান থেকে সাইনবোর্ড আসার উদ্দেশ্যে শ্রাবন বাসে উঠেন। বুধবার বিকাল সাড়ে ৪ টার দিকে মাতুয়াইল মেডিকেল হাসপাতালের সামনে বাসটি পৌঁছালে র‌্যাব পরিচয়ে দুই কর্মচারীকে বাস থেকে নামিয়ে সাদা রংয়ের নোয়া বক্সি গাড়িতে তুলে নিয়ে চোখ বেধে বন্দরের লাঙ্গলবন্দ ব্রিজের নিচে ফেলে চলে যায়। এসময় পথচারীরা দেখে আহত দুইজনকে উদ্ধার করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থালে উপস্থিত হয়ে আহতদের হাসপাতালে ভর্তি করেন।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল খ) ইমরান আহম্মেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, র‌্যাব পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীর ৮০ লাখ টাকার ছিনতাইয়ের ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য (০)





image

গোপালপুরে প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...

image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

image

কুরিয়ারে চা, ভেতরে ইয়াবা-রংপুরে মাদক সিন্ডিকেটের নতুন ক...

রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

  • company_logo