• সমগ্র বাংলা

দিনাজপুরে বাক-প্রতিবন্ধী নারী ধর্ষন অভিযুক্তকে নারায়নগঞ্জে সহায়তাকারি নীলফামারিতে র‍্যাবের হাতে গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জে একজন বাক প্রতিবন্ধী নারীকে ধর্ষন মামলায় পলাতক আসামীকে আজ বৃহস্পতিবার মধ্যরাতে নারায়নগঞ্জে এবং সহায়তাকারিকে একই সময়ে নীলফামারিতে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে র‍্যাব ১১ এবং র‍্যাব ১৩ এর সদস্যরা।

বাদিনীর এজাহারের উদ্ধৃতি দিয়ে র‍্যাব ১৩ এর সিনিয়র সহকারি পরিচালক মিডিয়া অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, গত ১৬ ডিসেম্বর দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার একটি গ্রামে নানীর বাড়ীতে দুধ আনতে গিয়েছিল বাক প্রতিবন্ধী একজন নারী। এসময় তাকে জোর করে ধর্ষন করে মোস্তাক নামে এক যুবক। মোস্তাক (৩২) হাকিমপুর উপজেলার নন্দিপুর গ্রামের  মৃত মনির হোসেন মোনার ছেলে। সে নবাবগঞ্জ এলাকার জামাই বলে পরিচিত।

র‌্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ ক্যাম্পের সহায়তায় নারায়ণগঞ্জের রুপগঞ্জের গন্দবপুর তালতলা এলাকা হতে আজ বৃহস্পতিবার ভোরে তাকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়াও ধর্ষনকারিকে পালিয়ে যেতে সহায়তাকারি রহমানকে নীলফামারীর কিশোরগঞ্জের নয়নখাল বৈদ্যপাড়া এলাকায় কয়েক ঘন্টার ব্যবধানে গ্রেফতার করতে সক্ষম হয়েছে র‍্যাব ১৩ এর সদস্যরা।

মমিনুর রহমান (৪৫) হাকিমপুরের হরেকৃষ্টপুর গ্রামের পিতা- মৃত কাশেমের ছেলে। গ্রেপ্তার ২জনকে সংশ্লিষ্ট থানা পুলিশে হস্তান্তর করেছেন তারা।

মেয়েকে ধর্ষনের ঘটনায় মা বাদী হয়ে পরদিন ১৭ ডিসেম্বর নবাবগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন,২০০০ (সংশোধনী২০২০) এর ৯(১) ধারায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে। মামলা নং-১৮।

মন্তব্য (০)





image

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হলেন ম...

১

জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...

image

দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা ও মব সৃষ্টির অভিযোগ, ফেসবু...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...

image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

৩

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

৪

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

image

জামালপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ: ৩০ ঘণ্টা ধরে শূ...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

  • company_logo