• সমগ্র বাংলা

দিনাজপুরে চালককে হত্যা করে ব্যাটারি চালিত ভ্যান ছিনতাই

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের কাহারোল এলাকায় চালককে অপহরন এবং কুপিয়ে হত্যা করে ব্যাটারি চালিত ভ্যান ছিনতাই করেছে দুর্বত্তরা।  আজ বৃহস্পতিবার সকালে জেলা সদরের সুন্দরবন এলাকায় তার লাশ উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ।

ভ্যান চালকের নাম খয়রাত (৪৪) সে কাহারোল উপজেলার কাজিরহাট শাহী নগর  আব্দুলের ছেলে।

কোতয়ালী থানার ইনচার্জ মোহাম্মদ নুর নবী জানান, বিয়ে বাড়ীতে পৌছে দেওয়ার কথা বলে গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে ৪ ব্যক্তি কাহারোলের ১২মাইল কান্তনগর মোড় হতে ব্যাটারী চালিত একটি চার্জার ভ্যান ভাড়া করে।

আজ বৃহস্পতিবার সকালে জরুরী সেবা কেন্দ্র ৯৯৯ ফোন করে এলাকায় লাশ পড়ে থাকার খবর জানিয়েছিল এলাকার মানুষ। খবর পেয়ে সকাল ৯টার দিকে ঘটনাস্থল সদরের ২নং সুন্দরবন ইউনিয়নের সুন্দরবন গ্রামের ইউপি সদস্য মোতাহার মেম্বারের বাড়ির উত্তরে রাস্তার পাশে জনৈক বিপ্লবের শুকনা পুকরে পৌছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছেন তারা। লুঙ্গি দিয়ে মৃতদেহেন হাত-পা এবং মাফলাট দিয়ে মুখ বাঁধা ছিল। তার শরিরে ধারাল অস্ত্রের কোপ রয়েছে। ময়না তদন্তের জন্য লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেছেন তারা। তবে জড়িতদের চিহ্নিত করা যায়নি।

মন্তব্য (০)





image

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হলেন ম...

১

জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...

image

দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা ও মব সৃষ্টির অভিযোগ, ফেসবু...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...

image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

৩

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

৪

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

image

জামালপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ: ৩০ ঘণ্টা ধরে শূ...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

  • company_logo