• খেলাধুলা

মাঠে অসুস্থ হয়ে মারা গেলেন বরিশালের ফিজিও

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) বরিশাল বিভাগীয় দলের ফিজিও হাসান আহমেদ।

সোমবার খুলনা বিভাগীয় স্টেডিয়ামে খুলনা ও বরিশালের ম্যাচ চলার সময় বেলা ১১টার দিকে মাঠেই অসুস্থ হয়ে পড়েন তিনি।

বরিশালের ক্রিকেটার মঈন খান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মাঠে শুশ্রুষার পর তাকে খুলনার আদ–দ্বীন হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে আইসিইউর জন্য অন্য একটি হাসপাতালে নেওয়ার পথে বেলা ২টার দিকে মারা যান ৪৭ বছর বয়সী হাসান

তার মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক যুগেরও বেশি সময় ধরে বরিশালের ফিজিও হিসেবে কাজ করেছেন হাসান। এ ছাড়া বাংলাদেশ রিহ্যাবিলিয়েশন ফর ট্রমা সেন্টারে ম্যানেজারের দায়িত্বেও ছিলেন তিনি।

হাসান আহমেদের প্রতি সম্মান জানিয়ে চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে কালো আর্মব্যান্ড পরবেন ক্রিকেটাররা। সন্ধ্যা ৬টায় ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে। 

 

মন্তব্য (০)





image

ফুটবলকে বিদায় বললেন মেসিকে পেছনে ফেলা সেই তারকা

স্পোর্টস ডেস্ক : ইতালির কিংবদন্তি স্ট্রাইকার সিরো ইমোবিল চমক...

image

অস্ট্রেলিয়াকে শঙ্কায় রেখে চতুর্থ দিনের অপেক্ষায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : স্কোরবোর্ড বলছে ব্যবধানটা এখন ৬৭ রানের। অস্...

image

‎বাংলাদেশের টেস্ট ইতিহাসে মিরাজের অনন্য কীর্তি

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বসেরা বোলিং আক্...

image

অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবে বাংলাদেশ, বলছে ভবিষ্যদ্বাণী

স্পোর্টস ডেস্ক : ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ...

image

অস্ট্রেলিয়াকে টানা ৪ সেশনে ‘হারাল’ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : টেস্ট সেশন বাই সেশন খেলা। প্রতি সেশন ধরে ধর...

  • company_logo