• খেলাধুলা

বাংলাদেশকে ‘হোয়াইটওয়াশ’ করাই আমাদের লক্ষ্য

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ সফরে এসে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হারলেও, টি-টোয়েন্টি সিরিজে সমান ব্যবধানে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এক ম্যাচ হাতে রেখে টি-টোয়েন্টি সিরিজ জেতা ক্যারিবীয় দলটি মুখিয়ে আছে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার জন্য।

বুধবার চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর ক্যারিবীয় অধিনায়ক শাই হোপ বলেছেন, এই সফর থেকে আমাদের কিছু শেখার আছে। আমরা ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজটি শেষ করতে চাই; (বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে) নিউজিল্যান্ডের বিপক্ষে উচ্চাকাঙ্ক্ষা নিয়ে যেতে চাই।

বুধবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ১ রানে প্রথম উইকেট হারায় উইন্ডিজ। দ্বিতীয় উইকেটে ৫৯ বলে ১০৫ রানের পার্টনারশিপ গড়েন অ্যালিক অ্যাথানেজ ও শাই হোপ।

১১ ওভারে ১ উইকেটে উইন্ডিজের সংগ্রহ ছিল ১০৫ রান। খেলার এমন অবস্থা দেখে মনে হয়েছিল ক্যারিবীয়দের স্কোর দুইশ ছাড়িয়ে যাবে। শেষ দিকে ক্যারিবীয়দের লাগাম টেনে ধরতে সক্ষম হয় বাংলাদেশ। যে কারণে শেষ ৯ ওভারে ৮ উইকেট হারিয়ে ৪৪ রানের বেশি করতে পারেনি তারা।

এ ব্যাপারে উইন্ডিজ অধিনায়ক খেলা শেষে বলেন, আমরা ভেবেছিলাম ১৯০ বা ২০০ রান হবে। তবে ১৪৯ রান করার পরও দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখায় আমাদের বোলারদের কৃতিত্ব দিতে হবে। আমরা আজ অনেক ক্যাচ মিস করি। আমরা সবসময় বলে থাকি, ক্যাচ মিস মানে ম্যাচ মিস। অথচ আজ আমরা বেশ কয়েকটি ক্যাচ মিস করেছি। আমাদের পরবর্তী ম্যাচে ক্যাচ ধরার দিকে নজর দিতে হবে।

 

মন্তব্য (০)





image

ফুটবলকে বিদায় বললেন মেসিকে পেছনে ফেলা সেই তারকা

স্পোর্টস ডেস্ক : ইতালির কিংবদন্তি স্ট্রাইকার সিরো ইমোবিল চমক...

image

অস্ট্রেলিয়াকে শঙ্কায় রেখে চতুর্থ দিনের অপেক্ষায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : স্কোরবোর্ড বলছে ব্যবধানটা এখন ৬৭ রানের। অস্...

image

‎বাংলাদেশের টেস্ট ইতিহাসে মিরাজের অনন্য কীর্তি

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বসেরা বোলিং আক্...

image

অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবে বাংলাদেশ, বলছে ভবিষ্যদ্বাণী

স্পোর্টস ডেস্ক : ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ...

image

অস্ট্রেলিয়াকে টানা ৪ সেশনে ‘হারাল’ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : টেস্ট সেশন বাই সেশন খেলা। প্রতি সেশন ধরে ধর...

  • company_logo