ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে লিডসে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে নতুন এক মাইলফলক গড়েছেন জস বাটলার। ইংল্যান্ডের প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডে ও টি-টোয়েন্টি—সাদা বলের দুই ফরম্যাট মিলিয়ে ১০ হাজার রানের ঘরে পৌঁছেছেন এই উইকেটকিপার-ব্যাটার।
ম্যাচে ৪৯ বলে ৫টি চার ও সমানসংখ্যক ছক্কায় ৬৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন বাটলার। ১৪০.৮২ স্ট্রাইক রেটে ব্যাট করা ইংলিশ অধিনায়ক শেষ পর্যন্ত রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন।
ব্যক্তিগতভাবে স্মরণীয় এই ম্যাচটি অবশ্য দলীয় সাফল্যে রাঙাতে পারেনি ইংল্যান্ড। শ্রীলঙ্কার কাছে ১৬ রানে হেরে সিরিজে সমতা ফিরতে দিয়েছে স্বাগতিকরা। লঙ্কানদের ৩২১ রানের জবাবে ইংল্যান্ডের ইনিংস থামে ৩০৫ রানে।
এই ম্যাচের পর সাদা বলের ক্রিকেটে বাটলারের মোট রান দাঁড়িয়েছে ১০ হাজার ৬২। ৩৬৭ ম্যাচের ৩২৬ ইনিংসে এই রান করেছেন তিনি। তার সংগ্রহে রয়েছে ১৩টি সেঞ্চুরি ও ৬০টি হাফ সেঞ্চুরি।
ফরম্যাটভিত্তিক হিসাবেও বাটলারের পরিসংখ্যান বেশ সমৃদ্ধ। ওয়ানডেতে ২০৪ ম্যাচে ৫ হাজার ৬৭৮ রান নিয়ে ইংল্যান্ডের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। আর টি-টোয়েন্টিতে ১৬৩ ম্যাচে তার রান ৪ হাজার ৩৮৪।
ইংল্যান্ডের আর কোনো ব্যাটার এখন পর্যন্ত ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে পারেননি। ফলে বাটলারের এই অর্জন ইংলিশ ক্রিকেটে সাদা বলের ফরম্যাটে নতুন এক অধ্যায়ের সূচনা করল।
স্পোর্টস ডেস্ক : প্রথমার্ধে ছন্দহীন ফুটবলে দুই গোল হজম ...
নিউজ ডেস্কঃ ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার...
স্পোর্টস ডেস্ক : ডারহামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্য...
স্পোর্টস ডেস্ক : জাপানের আইচি-নাগোয়ায় শুরু হয়েছে ২০২৬ এশিয়ান...
স্পোর্টস ডেস্ক : আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) প্রথম আ...

মন্তব্য (০)