• খেলাধুলা

‎আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের একাদশ ‎

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে একাদশ ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল দল। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় ইন্দোনেশিয়ার জাকার্তার বুং কার্নো স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-মালয়েশিয়ার ম্যাচটি।

‎মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের একাদশে রয়েছেন—
‎
‎গোলরক্ষক: শ্রাবণ।
‎
‎রক্ষণভাগ:সাদ উদ্দিন, তারিক কাজী, জায়ান আহমেদ, শাকিল আহাদ তপু।
‎
‎মিডফিল্ড: হামজা চৌধুরী, শমিত সোম, সোহেল রানা সিনিয়র (অধিনায়ক)।
‎
‎আক্রমণভাগ: ফারহান আলী ওয়াহিদ, রাকিব ও ফাহমিদুল।
‎
‎এই ম্যাচে, বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হচ্ছে ফারহান আলী ওয়াহিদের। আর প্রথম একাদশে জায়গা পাননি জামাল ভূঁইয়া ও শেখ মোরসালিনরা।
‎
‎এদিকে, পরিসংখ্যানের দিক থেকে এগিয়ে রয়েছে মালয়েশিয়া। ফিফা র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ১৮১তম, যেখানে মালয়েশিয়া রয়েছে ১৩৬তম স্থানে। দুই দলের ১০ দেখায় বাংলাদেশের জয় একটি, মালয়েশিয়ার জয় সাতটি এবং দুটি ম্যাচ ড্র হয়েছে।
‎
‎সর্বশেষ ২০২২ সালে এশিয়ান কাপ বাছাইপর্বে মুখোমুখি হয়েছিল দুই দল। ওই ম্যাচে কুয়ালালামপুরে ৪-১ গোলে হেরেছিল বাংলাদেশ।
‎
‎তবে এবার নতুন টুর্নামেন্ট, নতুন প্রত্যাশা নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। হামজা চৌধুরী, শমিত সোম, ফারহান আলীদের মতো প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে গড়া দলটি আগের পরিসংখ্যান বদলে দিতে চায় আসরের প্রথম ম্যাচেই।

মন্তব্য (০)





image

শচীনকে পেছনে ফেলে দ্রুততম ২৩ হাজার আন্তর্জাতিক রানের মাইল...

১

স্পোর্টস ডেস্ক : ডারহামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্য...

image

এশিয়ান গেমস ২০২৬: পুরুষদের ক্রিকেট নিয়ে যা জানা দরকার

২

স্পোর্টস ডেস্ক : জাপানের আইচি-নাগোয়ায় শুরু হয়েছে ২০২৬ এশিয়ান...

image

এবার এপিএলে নাম লেখালেন তাসকিন

৩

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) প্রথম আ...

image

টি-টোয়েন্টির ‘ডাকে’র বিশ্বরেকর্ডের শীর্ষ পাঁচে আছেন যারা

৪

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি ড...

image

এবার দক্ষিণ কোরিয়ার কাছে হারলো বাংলাদেশের মেয়েরা

৫

নিউজ ডেস্কঃ চীন ও মালয়েশিয়ার পর এবার দক্ষিণ কোরিয়ার কাছে ৮-০...

  • company_logo