• খেলাধুলা

সরাসরি চুক্তিতে ঢাকা ক্যাপিটালসে ডাক পেলেন সাইফ

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ১৯ ডিসেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। আসন্ন টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফটের আগেই ব্যাটার সাইফ হাসানকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে  ঢাকা ক্যাপিটালস। গত মৌসুমে রংপুর রাইডার্সের হয়ে খেলেছিলেন সাইফ। সেই আসরে তার ব্যাট থেকে ১৩ ম্যাচে মোট ৩০৬ রান এসেছিল, স্ট্রাইকরেট ছিল ১১৯.০৬।

টেস্টে আন্তর্জাতিক অভিষেকের পর চলতি বছরে টি-টোয়েন্টিতে সাইফই ছিলেন সবচেয়ে বেশি আলোচিত ব্যাটার। জাতীয় দলের হয়ে ১২ ইনিংসে ১৩১.৮০ স্ট্রাইকরেটে তার মোট সংগ্রহ ৩৪৪ রান।

টি-টোয়েন্টিতে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সাইফের ছক্কার সংখ্যা তৃতীয় সর্বোচ্চ। ১২ ইনিংসে তার ছক্কার সংখ্যা ২৭টি। এই তালিকায় তার ওপর থাকা দুইজন হলেন তানজিদ তামিম (২৪ ইনিংসে ৩৮টি ছক্কা) ও পারভেজ ইমন (২০ ইনিংসে ২৯টি ছক্কা) হাঁকিয়েছেন।

ঢাকা ক্যাপিটালসের একটি সূত্র জানায়, সাইফের সঙ্গে ফ্র্যাঞ্চাইজিটির সরাসরি চুক্তি সম্পন্ন হয়েছে। এর আগে একইভাবে দলে যুক্ত হয়েছেন পেসার তাসকিন আহমেদ। সরাসরি সাইনিংয়ে দলটির আরও একজন খেলোয়াড় নেওয়ার সুযোগ আছে।

বিপিএলের ১২তম আসরে মোট পাঁচটি দল অংশ নিচ্ছে। নতুন মৌসুমে কিছু দলের নামও পরিবর্তন হয়েছে। আসন্ন আসরের বেশিরভাগ ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকার বাইরের মাঠে।

 

মন্তব্য (০)





image

ফুটবলকে বিদায় বললেন মেসিকে পেছনে ফেলা সেই তারকা

স্পোর্টস ডেস্ক : ইতালির কিংবদন্তি স্ট্রাইকার সিরো ইমোবিল চমক...

image

অস্ট্রেলিয়াকে শঙ্কায় রেখে চতুর্থ দিনের অপেক্ষায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : স্কোরবোর্ড বলছে ব্যবধানটা এখন ৬৭ রানের। অস্...

image

‎বাংলাদেশের টেস্ট ইতিহাসে মিরাজের অনন্য কীর্তি

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বসেরা বোলিং আক্...

image

অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবে বাংলাদেশ, বলছে ভবিষ্যদ্বাণী

স্পোর্টস ডেস্ক : ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ...

image

অস্ট্রেলিয়াকে টানা ৪ সেশনে ‘হারাল’ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : টেস্ট সেশন বাই সেশন খেলা। প্রতি সেশন ধরে ধর...

  • company_logo