• খেলাধুলা

‎জাহানারা আলমের অভিযোগ খতিয়ে দেখতে ৩ সদস্যের তদন্ত কমিটি

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: দেশের ক্রিকেটে চলছে বিতর্কিত এক সময়। সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করেছেন নারী দলের ক্রিকেটার জাহানারা আলম। বিস্ফোরক সেই অভিযোগ খতিয়ে দেখার জন্য ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিসিবি।

‎বৃহস্পতিবারই এ অভিযোগ তদন্তে কমিটি গঠনের সিদ্ধান্ত জানিয়েছিলো সংস্থাটি। শনিবার রাতে তিন সদস্যের কমিটির নাম ঘোষণা করা হয়। কমিটির আহ্বায়ক সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের অবসরপ্রাপ্ত বিচারক তারিক উল হাকিম। কমিটির অন্য দুই সদস্য বিসিবির একমাত্র নারী পরিচালক রুবাবা দৌলা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা।

‎এ কমিটি ১৫ কার্যদিবসের ভেতর তদন্ত প্রতিবেদন ও সুপারিশ জমা দেবে। এর আগে একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে সাবেক ক্রিকেটার মঞ্জুরুলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন অস্ট্রেলিয়ায় অবস্থানরত জাহানারা।

মন্তব্য (০)





image

ফুটবলকে বিদায় বললেন মেসিকে পেছনে ফেলা সেই তারকা

স্পোর্টস ডেস্ক : ইতালির কিংবদন্তি স্ট্রাইকার সিরো ইমোবিল চমক...

image

অস্ট্রেলিয়াকে শঙ্কায় রেখে চতুর্থ দিনের অপেক্ষায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : স্কোরবোর্ড বলছে ব্যবধানটা এখন ৬৭ রানের। অস্...

image

‎বাংলাদেশের টেস্ট ইতিহাসে মিরাজের অনন্য কীর্তি

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বসেরা বোলিং আক্...

image

অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবে বাংলাদেশ, বলছে ভবিষ্যদ্বাণী

স্পোর্টস ডেস্ক : ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ...

image

অস্ট্রেলিয়াকে টানা ৪ সেশনে ‘হারাল’ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : টেস্ট সেশন বাই সেশন খেলা। প্রতি সেশন ধরে ধর...

  • company_logo