• জাতীয়

‎হাজী সেলিম ও তার ছেলে সোলাইমান রিমান্ডে

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ রাজধানীর শাহবাগ থানার চানখাঁরপুল এলাকায় ঝুট ব্যবসায়ী মনির হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য হাজী সেলিম ও তার ছেলে সোলাইমান সেলিমকে চার দিন রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

‎সোমবার (২০ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াক এই আদেশ দেন। ঢাকার সিএমএম মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক(এসআই) মাইনুল ইসলাম খান জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন রিমান্ডে নিতে আবেদন করেন।

‎নথি থেকে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট শাহবাগ থানার চানখাঁরপুল এলাকায় ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন ক্ষুদ্র ঝুট ব্যবসায়ী মো. মনির। দুপুরে আসামিদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই মারা যান মনির। এ ঘটনায় মনিরের স্ত্রী গত ১৪ মার্চ শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সোলায়মান সেলিম ১১ নম্বর এজাহারনামীয় আসামি।

‎গত বছরের ২ সেপ্টেম্বর হাজী সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ১৪ নভেম্বর সোলাইমান সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে।

মন্তব্য (০)





image

‎সঙ্গীত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে অনন্য সেত...

নিউজ ডেস্কঃ ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্র...

image

‎প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ নিয়ে...

নিউজ ডেস্কঃ সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেছেন, প...

image

‎এইচএসসির প্রথম পরীক্ষায় অনুপস্থিত ২৪,৭৮৪ জন, বহিষ্কার ৭

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএ...

image

‎ফিলিস্তিনি জনগণের অধিকারের প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ফিলিস্তিনি জনগণের প্রতি দৃঢ় সমর্থন...

image

‎স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে আজ বা...

  • company_logo