• লিড নিউজ
  • জাতীয়

পুরোপুরি নিভল শাহজালাল বিমানবন্দরের আগুন

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে লাগা আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। একই সঙ্গে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে সতর্ক করেছে সরকারি সংস্থাটি।

রোববার (১৯ অক্টোবর) বিকালে এক ব্রিফিংয়ে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এ কথা জানিয়েছেন।

ফায়ার সার্ভিসের পরিচালক বলেন, কার্গো ভিলেজের আগুন আজ (রোববার) ৪টা ৫৫ মিনিটের দিকে সম্পূর্ণ নির্বাপণ হয়েছে। ভেতরে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো ডিটেকশন ও প্রটেকশন সিস্টেম থাকলে আগুন নেভাতে এত বেগ পেতে হতো না। স্টিলের পরিমাণ বেশি থাকায় তাপ বেশি ধারণ করেছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, আগুন সম্পূর্ণ নির্বাপণ হলেও ফায়ারের ৪টি ইউনিট ঘটনাস্থলে অবস্থান করবে। ওখানকার স্টোরটি খুবই সংকীর্ণ ছিল। অনেক দাহ্য জিনিস ছিল, এজন্যই দেরি হয়েছে। তবে ফায়ার সার্ভিসকে ঢুকতে না দেওয়ার কোনো অভিযোগ পাওয়া যায়নি।

ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে উল্লেখ করে ফায়ার সার্ভিসের পরিচালক বলেন, এর ভেতরে ফাটল ধরেছে। ক্যামিকেলের কারণে কিছুটা পরিবেশের ঝুঁকি থাকে, তবে অতটাও নয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ারের দুইজন আহত হয়েছেন।

উল্লেখ্য, শনিবার (১৮ অক্টোবর) দুপুর সোয়া ২টায় শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট। একই সঙ্গে কাজ করেন সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, সিভিল অ্যাভিয়েশন, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা।

ওই দিন রাত ৯টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। রোববারও সেখান থেকে ধোঁয়া নির্গত হয়।

মন্তব্য (০)





image

‎এইচএসসির প্রথম পরীক্ষায় অনুপস্থিত ২৪,৭৮৪ জন, বহিষ্কার ৭

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএ...

image

‎ফিলিস্তিনি জনগণের অধিকারের প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ফিলিস্তিনি জনগণের প্রতি দৃঢ় সমর্থন...

image

‎স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে আজ বা...

image

‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন প্রধ...

নিউজ ডেস্কঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে রচিত ‘...

image

‎কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধান...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় কবি কাজী...

  • company_logo