• লিড নিউজ
  • জাতীয়

‎শাপলার হত্যাযজ্ঞে জুলাই অভ্যুত্থানের ভিত্তি রচনা হয়েছিল: ধর্ম উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ২০১৩ সালের মে মাসে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হত্যাযজ্ঞ জুলাইয়ের অভ্যুত্থানের ভিত্তি রচনা হয়েছিল বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন।

‎শনিবার (১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর আব্দুল গনি রোডের ওসমানী স্মৃতি মিলনায়তনে শাপলা চত্বরে সংঘটিত হত্যাযজ্ঞে শহীদদের পরিবারের সদস্যদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

‎ধর্ম উপদেষ্টা বলেন, ‘আজকের এ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রমাণিত হলো হেফাজতের আন্দোলন যৌক্তিক ছিলো, শহীদদের রক্ত বৃথা যায়নি।’

‎তিনি আরও বলেন, ‘জুলাইয়ের নিহত-আহদের নিয়ে ৮ খণ্ডের প্রামাণ্যচিত্রের আরবি, বাংলা ও ইংরেজি ভাষায় অনুবাদিত হয়েছে। শাপলার হত্যাযজ্ঞেরও আরবি, বাংলা ও ইংরেজি ভাষায় প্রামাণ্যচিত্র করা প্রয়োজন।’

‎অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, ‘এমনভাবে শহীদদের পুড়িয়ে গুম করা হয়েছে যে, শাপলা চত্বরে শহীদের প্রকৃত সংখ্যা এখনো অজানা। চব্বিশের যে গণ-অভ্যুত্থান হয়েছে, ২০১৩ সালের শাপলা চত্বরে তার ভীত তৈরি হয়েছিল।’ আজ ৭৭টি পরিবারকে ৭ লাখ ৭৪ হাজার টাকা দেয়া হবে বলেও জানান তিনি।

মন্তব্য (০)





image

‎এইচএসসির প্রথম পরীক্ষায় অনুপস্থিত ২৪,৭৮৪ জন, বহিষ্কার ৭

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএ...

image

‎ফিলিস্তিনি জনগণের অধিকারের প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ফিলিস্তিনি জনগণের প্রতি দৃঢ় সমর্থন...

image

‎স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে আজ বা...

image

‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন প্রধ...

নিউজ ডেস্কঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে রচিত ‘...

image

‎কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধান...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় কবি কাজী...

  • company_logo