• জাতীয়

‎৩ দিনেও নেভেনি মিরপুরের কেমিক্যাল গোডাউনে লাগা আগুন, হয়নি লাশ হস্তান্তর

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ রাজধানী মিরপুরের রূপনগরে শিয়ালবাড়ি এলাকায় কেমিক্যাল গোডাউনে লাগা আগুন ৫০ ঘণ্টায়ও নেভেনি।

‎বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে সরেজমিন ঘুরে সময় সংবাদের প্রতিবেদক জানান, এখনো থেমে থেমে বিভিন্ন জায়গায় আগুন জ্বলছে। ধোয়া বের হচ্ছে ভবনগুলোর বিভিন্ন অংশ থেকে। ফায়ার সার্ভিস নেভানোর কাজ অব্যাহত রেখেছে।

‎গোডাউন থেকে বিষাক্ত গ্যাস ছড়ানোয় আশপাশের কারখানাও বন্ধ রাখা হয়েছে। নিয়ন্ত্রণ করা হয়েছে সাধারণ মানুষের চলাচলও।

‎এদিকে, ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনের মরদেহ এখনো ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পড়ে রয়েছে। পরিচয় শনাক্তের জন্য স্বজনদের শরীর থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করছে সিআইডির ফরেনসিক ইউনিট।

‎মরদেহ হস্তান্তর কবে, কখন হবে সেটিও এখনও অজানা ভুক্তভোগী পরিবারগুলোর। আইনি পক্রিয়ার এই ধীরগতিতে ক্ষোভ জানিয়েছেন স্বজনরা।

‎জানা গেছে, গত বুধবার ছয়টি লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। বাকি ১০টি লাশ আজ ময়নাতদন্তেরর কথা রয়েছে।

‎উল্লেখ্য: মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে রূপনগরে গার্মেন্টসের প্রিন্টিং কারখানা এবং কেমিক্যাল গোডাউনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। একে একে যোগ দেয় ১২টি ইউনিট। এখন পর্যন্ত আগুনে ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

‎ওইদিন রাতে ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতদের প্রত্যেক পরিবারকে ১ লাখ টাকা করে দেয়ার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এর কয়েক ঘণ্টা পর ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতদের প্রত্যেক পরিবারকে ১ লাখ টাকা করে দেয়ার ঘোষণা দেয় বিএনপিও।

মন্তব্য (০)





image

প্রাথমিকে ৩৬ হাজার প্রধান শিক্ষক পদে পদোন্নতি নিয়ে সুখবর ...

নিউজ ডেস্ক : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম...

image

সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্র...

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংল...

image

শিক্ষকরা নির্বাচন করতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক : স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণ বন্ধ...

image

তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তার আশ্বাস চীনের

নিউজ ডেস্ক : তিস্তা নদী প্রকল্পে বাংলাদেশকে আগের মতোই সহযোগি...

image

এক লাখের বেশি শিক্ষক নিয়োগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

নিউজ ডেস্ক : এক লাখের বেশি নতুন শিক্ষক নিয়োগের পরিকল্পনার কথ...

  • company_logo