• লিড নিউজ
  • জাতীয়

ইতালির রোম সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দুই দিনের ইতালি সফর শেষে দেশে ফিরেছেন। প্রধান উপদেষ্টাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বুধবার (১৫ অক্টোবর) সকাল ৮টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

‎প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রোমের ফিউমিসিনো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেন প্রধান উপদেষ্টা।

‎জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত বার্ষিক ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে গত রোববার (১২ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে রোমে পৌঁছান প্রধান উপদেষ্টা। রোম ফিউমিসিনো বিমানবন্দরে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রোকেবুল হক প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান।

‎সোমবার এফএও আয়োজিত বার্ষিক ওয়ার্ল্ড ফুড ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ভাষণ দেন ড. মুহাম্মদ ইউনূস। এ সময় ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত বিশ্ব গড়তে ছয় দফা প্রস্তাবনা তুলে ধরেন তিনি।

‎এছাড়া সফরে ব্রাজিলের প্রেসিডেন্ট, জিবুতির প্রধানমন্ত্রী ও রোমের মেয়রসহ বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এসব বৈঠকে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

মন্তব্য (০)





image

প্রাথমিকে ৩৬ হাজার প্রধান শিক্ষক পদে পদোন্নতি নিয়ে সুখবর ...

নিউজ ডেস্ক : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম...

image

সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্র...

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংল...

image

শিক্ষকরা নির্বাচন করতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক : স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণ বন্ধ...

image

তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তার আশ্বাস চীনের

নিউজ ডেস্ক : তিস্তা নদী প্রকল্পে বাংলাদেশকে আগের মতোই সহযোগি...

image

এক লাখের বেশি শিক্ষক নিয়োগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

নিউজ ডেস্ক : এক লাখের বেশি নতুন শিক্ষক নিয়োগের পরিকল্পনার কথ...

  • company_logo