• লিড নিউজ
  • অর্থনীতি

১১ মাসে দেশে পাঠানো রেমিট্যান্সে নতুন ইতিহাস

  • Lead News
  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

অর্থনীতি ডেস্ক: চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১১ মাসে বৈধ চ্যানেলে দেশে পাঠানো রেমিট্যান্সে নতুন ইতিহাস গড়েছে প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে মে—এই একাদশ মাসে দেশে মোট ২৭ বিলিয়ন ৫০ কোটি ৭০ লাখ মার্কিন ডলার (২৭৫০ কোটি ডলার) রেমিট্যান্স এসেছে। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ৬১৩ কোটি ৩০ লাখ ডলার বেশি।

২০২৩-২৪ অর্থবছরের জুলাই-মে সময়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল ২১৩৭ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে দশমিক ৭০ শতাংশ। সংশ্লিষ্টরা বলছেন, চলমান প্রবৃদ্ধি ধারা অব্যাহত থাকলে ২০২৪-২৫ অর্থবছরের শেষে প্রবাসী আয়ের মোট পরিমাণ ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়ার দৃঢ় সম্ভাবনা রয়েছে। 

যদি তা হয়, তবে দেশের ইতিহাসে একক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স অর্জনের মাইলফলক স্পর্শ করবে বাংলাদেশ। এর আগে দেশে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছিল ২০২০-২১ অর্থবছরে। সেই অর্থবছর জুড়ে রেমিট্যান্স এসেছিল ২৪ দশমিক ৭৭ বিলিয়ন ডলার। আর সবশেষ ২০২৩-২৪ অর্থ বছরজুড়ে এসেছিল ২৩৯১ বিলিয়ন ডলার।

এদিকে সদ্যবিদায়ী মে মাসে দেশে এসেছে ২৯৭ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স, যা প্রায় ৩৬ হাজার ২৩৪ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। যা দেশের ইতিহাসে কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। আর গত বছরের একই সময়ে এসেছিল ২২৫ কোটি ৫০ লাখ ডলার। বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৩১ দশমিক ৭০ শতাংশ।

এর আগে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ২০২৫ সালের এপ্রিল মাসে। তবে মে মাসে তা অতিক্রম করে নতুন রেকর্ড গড়েছে। এদিকে দেশের ইতিহাসে এখন পর্যন্ত এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ২০২৫ সালের মার্চ মাসে—৩২৯ কোটি ডলার। আর গত ফেব্রুয়ারিতে দেশে প্রবাসী আয় এসেছিল ২৫২ কোটি ৭৬ লাখ ডলার। গত জানুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ২১৮ কোটি ৫২ লাখ মার্কিন ডলার। 

মন্তব্য (০)





image

ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকা বিশেষ ধার দিল বাংলাদ...

নিউজ ডেস্ক : তারল্য সংকট মেটাতে ইসলামী ব্যাংককে ২ হাজার ৫০০ কোটি টাকা বি...

image

যে কারণে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

নিউজ ডেস্ক : সাধারণত বৈশ্বিক সংকটের সময় বিনিয়োগকারীরা মূল্যস্ফীতির বিরুদ্ধে নিরাপদ আশ্রয় হি...

image

প্রস্তাবিত বাজেট প্রশংসনীয়, বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহ...

নিউজ ডেস্ক : জাতীয় সংসদে বর্তমান সরকারের অর্থমন্ত্রী ও পরিক...

image

বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্...

নিউজ ডেস্কঃ জ্বালানি সংকটকে বিনিয়োগে বড় বাধা বলে মন্তব্য করে...

image

বাজেটোত্তর সংবাদ সম্মেলনে বিদ্যুৎমন্ত্রী ক্যাপাসিটি চার্...

নিউজ ডেস্ক : আওয়ামী লীগ সরকারের সময়কার চুক্তির ফলে বিদ্যুৎকে...

  • company_logo