• লিড নিউজ
  • অর্থনীতি

ডিসেম্বরের মধ্যে ব্যাংক খাতে বড় সংস্কার: অর্থ উপদেষ্টা

  • Lead News
  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

অর্থনীতি ডেস্ক: আগামী ডিসেম্বরের মধ্যে ব্যাংক খাতে বড় সংস্কারগুলো করা হবে জানিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ফেরানো এবং ব্যাংক ও এসএমই খাতকে পুনর্গঠনের লক্ষ্যে চলমান সংস্কার কাজ আগামী ডিসেম্বরের মধ্যেই শেষ হবে।

তিনি বলেন, দুর্বল ব্যাংকগুলোর কাঠামোগত দুর্বলতা কাটিয়ে তোলার পাশাপাশি গ্রাহকের আস্থা ফেরাতে সংস্কার কার্যক্রমে গতি আনা হয়েছে।

বুধবার (২ জুলাই) এসএমই ফাউন্ডেশন-ইআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।

অর্থ উপদেষ্টা বলেন, জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) বিভক্তি ইস্যুর জটিলতায় কিস্তির ছাড়ের বৈঠকে বসতে চায়নি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এনবিআর চেয়ারম্যানের চিঠি আমলে না নেওয়ায় আমাকে ব্যাখ্যা দিতে হয়েছে।

তিনি বলেন, অর্থনীতিতে মাঝারি শিল্পের অবদান অনেক। শুধু স্বল্পোন্নত নয়, উন্নত দেশেও এসএমই’র অবদান আছে। এসএমই খাতে প্রযুক্তির মাধ্যমে আধুনিকায়ন প্রয়োজন। নারীদের ক্ষমতায়ন এসএমই’র মাধ্যমে সবচেয়ে বেশি হয়েছে। এই খাতের উন্নয়নে ব্যাংকার ও নীতিনির্ধারকদের নীতিতে পরিবর্তন আনতে হবে। বাংলাদেশ ব্যাংককে এগিয়ে আসতে হবে। অর্থ মন্ত্রণালয় সহযোগিতা করবে।

মন্তব্য (০)





image

বাজারে উত্তাপ ছড়াচ্ছে সবজি, মাছের দামে চড়াভাব

নিউজ ডেস্কঃ অস্বস্তি কাটছে না সবজির বাজারে। প্রতি সপ্তা...

image

‎আলু-পেঁয়াজ রপ্তানির সম্ভাবনা যাচাইয়ে শ্রীলঙ্কায় যাবে বাং...

নিউজ ডেস্কঃ শ্রীলঙ্কার বাজারে বাংলাদেশি আলু ও পেঁয়াজ রপ...

image

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

নিউজ ডেস্ক : দুর্বল মার্কিন ডলারের মধ্যে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম...

image

‎হংকংয়ের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্...

নিউজ ডেস্কঃ হংকংয়ের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে তৈর...

image

সেপ্টেম্বরের আট দিনে রেমিট্যান্স এলো ১১ হাজার কোটি টাকা

নিউজ ডেস্ক : চলতি বছরের সেপ্টেম্বর মাসের ৮ দিনে দেশে প্রবাসী...

  • company_logo