ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের আমানত ফেরত দেওয়া কার্যক্রম শুরু হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বিভিন্ন শাখা ঘুরে বিষয়টির তদারকিও করছেন। তিনি জানান, নগদ অর্থের সংকট নেই। সবাই প্রয়োজনীয় সেবা পাবেন।
এদিকে, একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত দিতে, সম্মিলিত ইসলামী ব্যাংককে ৫ হাজার কোটি টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। শাখা ব্যবস্থাপকরা বলছেন, আমানত উত্তোলনের আবেদন, প্রত্যাশার চেয়ে কম হওয়া, নতুন ব্যাংকের প্রতি গ্রাহক আস্থার ইঙ্গিত দিচ্ছে।
সমস্যাগ্রস্ত পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করে গঠিত 'সম্মিলিত ইসলামী ব্যাংক' ১ সেপ্টেম্বর থেকে হিসাবধারীদের মূল আমানত উত্তোলনের আবেদন গ্রহণ শুরু করে। ইতোমধ্যে বিভিন্ন শাখায় জমা পড়েছে ৭৪ হাজার ২২১টি আবেদন। যেখানে ৩ হাজার ৯২৫ কোটি টাকা উত্তোলনের আর্জি জানানো হয়।
এককালীন পুরো অর্থ উত্তোলনের আবেদন করেছেন ২৪ হাজার ৪২৮ জন। যেখানে অর্থের পরিমাণ এক হাজার ৩৮৮ কোটি টাকা।
নিউজ ডেস্কঃ আগামী পাঁচ বছরে বাংলাদেশের বেসরকারি খাতে প্রায় ১...
নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভ...
নিউজ ডেস্কঃ বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটা...
নিউজ ডেস্কঃ চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-স...
নিউজ ডেস্কঃ বিশ্ববাজারে তেলের দাম কমে আসা এব...

মন্তব্য (০)