• লিড নিউজ
  • অর্থনীতি

যুদ্ধ দীর্ঘমেয়াদী হলে বাংলাদেশেও প্রভাব পড়তে পারে: অর্থ উপদেষ্টা

  • Lead News
  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সরকার। এই যুদ্ধের কারণে বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বাড়লেও দেশে তেলের দাম বাড়ানোর চিন্তা এখনই সরকারের নেই।

আজ মঙ্গলবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি এসব কথা জানান।

অর্থ উপদেষ্টা বলেন, যুদ্ধ দীর্ঘ মেয়াদী হলে বাংলাদেশেও এর প্রভাব পড়তে পারে। তবে এই যুদ্ধ বেশিদিন চলবে না বলে মনে করছি।

অর্থ উপদেষ্টা এ-ও বলেন,  যুদ্ধ দীর্ঘ হলে তেল, গ্যাস, সার আমদানিতে সমস্যা হতে পারে। এখনো বাড়তি দামে তেল, গ্যাস, সার কিনতে হচ্ছে না।  তবে বিকল্প প্রস্তুতি রাখছে সরকার। 

তিনি বলেন, যুদ্ধের পরিস্থিতি নিয়ে এখনই প্রস্তুত থাকতে হবে বলে মনে করছে না উপদেষ্টা পরিষদ। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। সরকার যুদ্ধের পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করতে চায়। 

মন্তব্য (০)





image

বাজারে উত্তাপ ছড়াচ্ছে সবজি, মাছের দামে চড়াভাব

নিউজ ডেস্কঃ অস্বস্তি কাটছে না সবজির বাজারে। প্রতি সপ্তা...

image

‎আলু-পেঁয়াজ রপ্তানির সম্ভাবনা যাচাইয়ে শ্রীলঙ্কায় যাবে বাং...

নিউজ ডেস্কঃ শ্রীলঙ্কার বাজারে বাংলাদেশি আলু ও পেঁয়াজ রপ...

image

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

নিউজ ডেস্ক : দুর্বল মার্কিন ডলারের মধ্যে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম...

image

‎হংকংয়ের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্...

নিউজ ডেস্কঃ হংকংয়ের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে তৈর...

image

সেপ্টেম্বরের আট দিনে রেমিট্যান্স এলো ১১ হাজার কোটি টাকা

নিউজ ডেস্ক : চলতি বছরের সেপ্টেম্বর মাসের ৮ দিনে দেশে প্রবাসী...

  • company_logo