• অর্থনীতি

কমপ্লিট শাটডাউন প্রত্যাহারে স্বাভাবিক হিলি স্হলবন্দরর আমদানি রফতানি

  • অর্থনীতি

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধিঃ এনবিআরের কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি প্রত্যাহারের সাথে সাথে আজ ৩০ জুন সকাল থেকে স্বাভাবিক আমদানি রপ্তানি শুরু হয়েছে দিনাজপুরের হিলি শুল্ক স্টেশনে। আন্দোলন কর্মসূচিতে  ২৮-২৯ জুন ২দিন কাস্টমসের কর্মকর্তা ও কর্মচারীরা কর্ম বিরতি পালন করায় স্হবির হয়ে পড়েছিল আমদানি রপ্তানি। সেই সাথে ব্যহত হয়েছে রাজস্ব আদায়।

কর্মসূচি প্রত্যাহার করায় বন্দরের ভিতরে পন্য পরিবহনে গাড়ি লোড আনলোডসহ সকল কার্যক্রম প্রাণ চাঞ্চল্য ফিরেছে। এতে স্বস্তি পাচ্ছেন  ব্যবসায়ীসহ কুলিমজুরসহ সংশ্লিষ্টরা। 

গেল ২দিন আমদানি রপ্তানি বন্ধ থাকলেও সচল ছিল  হিলি ইমিগ্রেশন চেকপোস্ট। ভোগান্তিতে পড়তে হয়নি পাসপোর্টধারিদের। 

বন্দরের আমদানি কারক নুর ইসলাম বলেন, গত দুই দিন কাস্টমস কর্মকর্তা কর্মচারিদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালনের কারনে বন্দরে আমদানি রফতানি কার্যক্রম বন্ধ ছিলো। ২৮ জুন প্রথম দিনে ভারত থেক কয়েকটি পন্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করেছিলো।  কিন্তু শুল্কায়ন ও নিরীক্ষা কার্যক্রমে কাস্টমস কর্মকর্তারা বিরত থাকায় আটকে ছিল।

আজ দুপুর সাড়ে বারোটার পরে হিলি চেকপোস্ট দিয়ে ভারতীয় পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করেছে বলে জানান জিরো পয়েন্টে প্রতিদিনের টালি খাতার রেকর্ড কিপার হাফিজ আহমেদ। 

 হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ আরিফ হোসেন বলেন, কাস্টমস কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে বন্দরে আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের বৈধ পাসপোর্ট যাত্রী পারাপারে কোন বিঘ্ন ঘটেনি।

মন্তব্য (০)





image

বাজারে উত্তাপ ছড়াচ্ছে সবজি, মাছের দামে চড়াভাব

নিউজ ডেস্কঃ অস্বস্তি কাটছে না সবজির বাজারে। প্রতি সপ্তা...

image

‎আলু-পেঁয়াজ রপ্তানির সম্ভাবনা যাচাইয়ে শ্রীলঙ্কায় যাবে বাং...

নিউজ ডেস্কঃ শ্রীলঙ্কার বাজারে বাংলাদেশি আলু ও পেঁয়াজ রপ...

image

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

নিউজ ডেস্ক : দুর্বল মার্কিন ডলারের মধ্যে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম...

image

‎হংকংয়ের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্...

নিউজ ডেস্কঃ হংকংয়ের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে তৈর...

image

সেপ্টেম্বরের আট দিনে রেমিট্যান্স এলো ১১ হাজার কোটি টাকা

নিউজ ডেস্ক : চলতি বছরের সেপ্টেম্বর মাসের ৮ দিনে দেশে প্রবাসী...

  • company_logo