• সমগ্র বাংলা

লালমনিরহাটে মৎস্যজীবি দলের সম্মেলন অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: সোমবার লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন পাটগ্রাম পৌর মৎস্যজীবি দলের সভাপতি আয়নাল হোসেন। জাতীয় সংগীত ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন জেলা মৎস্যজীবী দলের সভাপতি ফজলার রহমান বুলু।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আবুল হাশেম।এ সম্মেলনে ভার্চুয়ালী বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আব্দুল করিম প্রধান। 

যুগ্ম আহ্বায়ক ওয়ালিউর রহমান সোহেল সহ উপজেলার নেতৃবৃন্দ।এ সময় বক্তারা বলেন,দলকে সুসংগঠিত করতে হবে। প্রত্যেকটি অঙ্গ সংগঠনকে নিজ নিজ দায়িত্ব পালন করে দেশকে সমৃদ্ধ করতে হবে। সম্মেলনে পাটগ্রাম উপজেলা ও পৌরসভার দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয়েছে।

মন্তব্য (০)





image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

১

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

image

জামালপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ: ৩০ ঘণ্টা ধরে শূ...

২

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

image

চাঁপাইনবাবগঞ্জে আদালতে ঘুষ ও হয়রানীর অভিযোগ পেশকারের বিরু...

৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের বিচারিক আদালতে ঘু...

image

মা‌নিকগ‌ঞ্জের পর্যটন বিকাশে নতুন পরিকল্পনা, সাটু‌রিয়ায় স্...

৪

মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ জেলার পর্যটনশিল্পের বিকাশ, পর...

image

বাকৃবির এসভিএসএএইচ’র নতুন ডিন অধ্যাপক সিদ্দিকুর রহমান

৫

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্ক...

  • company_logo