• সমগ্র বাংলা

কুড়িগ্রামে বাস চাপায় মোটরসাইকেল চালক নিহত

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে বাস চাপায় মোঃ শামসুল আলম (৩২) নামের এক মটর সাইকেল চালক নিহত হয়েছে। আহত হয়েছে আরো একজন। আহত ব্যাক্তির নাম মোঃ আবুল কাশেম।কুড়িগ্রাম পৌর শহরের নাজিরা পচার মসজিদ গ্রামের বাসিন্দা। দূর্ঘটনা কবলিতরা আপন দুই ভাই বলে জানা গেছে। রবিবার ১০ নভেম্বর সকালে পৌর শহরের পচা মসজিদ এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রোববার সকালে ঢাকা থেকে চিলমারীগামী এস এন পরিবহনের একটি বাস শহরের নাজিরা পচার মসজিদ এলাকায় আসে। এসময় বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলটি সড়কের পাশে পড়ে থাকা একটি কলাগাছ এড়িয়ে যাওয়ার সময় বাসের নীচে চলে যায়। দুর্ঘটনায় মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং তার চালক চাকার নীচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। এসময় সড়কে যান চলাচল কিছুক্ষনের জন্য বন্ধ হয়ে যায় পরে পুলিশ এসে ঘাতক বাসটি সরিয়ে নিলে চলাচল স্বাভাবিক হয়।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নাজমুল আলম জানান, আমরা সুরতহাল রিপোর্ট নিচ্ছি। কেউ এখন পর্যন্ত অভিযোগ করে নাই।জেনেছি দু’পক্ষই স্থানীয়ভাবে বসে মিমাংসার চেষ্টা করতেছে।

মন্তব্য (০)





image

রাণীনগরে জিআর চাল বিতরণ

নওগাঁ প্রতিনিধি: দেশব্যাপী প্রাকৃতিক দুর্যোগ ও দৈব দুর্বিপাক...

image

গোপালপুরে প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...

image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

  • company_logo