• লিড নিউজ
  • সমগ্র বাংলা

নবাবগঞ্জে চালককে কুপিয়ে অটোরিক্সা ছিনতাই

  • Lead News
  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জে আজাদ (১৭) নামের এক অটোরিক্সা চালককে কুপিয়ে অটো ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আহত আজাদ দোহার উপজেলার চর লটাখোলা গ্রামের ফজল মোল্লার ছেলে। শনিবার (৯নভেম্বর) রাত ১০টার দিকে নবাবগঞ্জের চালনাই চক এলাকায় এ ঘটনা ঘটে।

আহত অটোরিক্সা চালক আজাদ জানায়, শনিবার দুপুরে ২ ব্যক্তি তার রিক্সা সারাদিনের জন্য ভাড়া নিয়ে দোহার ও শ্রীনগেরর বিভিন্ন স্থানে ঘোরাফেরা করেন। রাত ১০টার দিকে নবাবগঞ্জ যাওয়ার সময় দোহার ও নবাবগঞ্জের সীমানাবর্তী চালনাই চকে থামতে বললে ঝোপের আড়াল থেকে আরও ৩/৪ জন লোক বের হয়ে রিক্সা চালক আজাদকে এলাপাথারি কুপিয়ে ও পিটিয়ে গুরুত্বর জখম করে রাস্তা থেকে দুরে একটি ঝোপের ভেতর ফেলে দিয়ে অটো রিক্সা নিয়ে পালিয়ে যায়। আহত অবস্থায় সারা রাত সেখানেই ছিলেন আজাদ। রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন অনেক খোজাখুজির পর চালনাই চকের একটি ঝোপ থেকে আহত আজাদকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

বর্তমানে আজাদ গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে দোহার থানার ওসি রেজাউল করিম বলেন, বিষয়টি আমার জানা নেই। এ ব্যাপারে আহতের পক্ষ থেকে থানায় কেউ অভিযোগ করেনি।

মন্তব্য (০)





image

রাণীনগরে জিআর চাল বিতরণ

নওগাঁ প্রতিনিধি: দেশব্যাপী প্রাকৃতিক দুর্যোগ ও দৈব দুর্বিপাক...

image

গোপালপুরে প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...

image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

  • company_logo