• লিড নিউজ
  • সমগ্র বাংলা

দিনাজপুরে বিদ্যুৎস্পৃষ্টে পুরুষ ও ছাদ থেকে পড়ে নারীর অকাল মৃত্যু

  • Lead News
  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ফুলবাড়ীতে আজ শনিবার বিদ্যুৎস্পৃষ্টে একজন পুরুষ এবং জেলা শহরে ছাদ থেকে পড়ে একজন নারীর অকাল মৃত্যু ঘটেছে। 

আতাউর রহমান (৫৫)  ফুলবাড়ী উপজেলার বারোকোনা গ্রামের মৃত সজিমুদ্দিনের ছেলে। 

ফুলবাড়ী থানার উপ পরিদর্শক ফরিদুল ইসলাম জানান, বিদ্যুৎ চালিত সাবমার্সিবল পাম্প দিয়ে পুকুরের পানি সেচ দেওয়ার সময় কিছুটা যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়া তা সারানোর চেস্টার সময় বিদ্যুৎপৃষ্ট পানির উপর ছিটকে পড়েছিল আতাউর রহমান। মৃত্যুর ঘটনাটি দুর্ঘটনা বশতঃ ঘটেছে।

ফুলবাড়ী থানার ইনচার্জ মহিব্বুল ইসলাম জানান, আজ শনিবার দুপুরে পৌনে ২টার দিকে পুকুরে মাছ ধরার জন্য বিদ্যুৎ চালিত সাবমার্সিবল পাম্প মেশিন দিয়ে সেচ দেওয়ার সময় আকস্মিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট আতাউর রহমান নামে এক ব্যক্তি। তাকে দ্রুত উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্হ্য কেন্দ্রৈ নেন স্বজনরা। কিন্তু তাকে বাঁচানো যায়নি। আইনগত ব্যবস্হা গ্রহন শেষে মৃতদেহ স্বজনদের হাতে তুলে দিয়েছেন তারা।

এদিকে জেলা শহরের ঘাসিপাড়া মহল্লায় প্রায় একই সময়ে একটি ৩ তলা ভবনের ছাদ থেকে নিচে রাস্তার উপর পড়ে অজ্ঞাত পরিচয় একজন নারী (৪৮) রহস্যজনক মৃত্যুর শিকার হয়েছে। ওই ভবনে ওই নারীর যাওয়ার কারন এবং পরিচয় অজানা থাকায় প্রকৃত ঘটনা জানা যায়নি। 

কোতয়ালী থানার ইনচার্জ মতিউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্হল পরিদর্শন এবং ওই নারীর পরিচয় জানাসহ মৃত্যুর পেছনের  কারন উদঘাটনের চেস্টা চালাচ্ছেন তারা।

মন্তব্য (০)





image

রাণীনগরে জিআর চাল বিতরণ

নওগাঁ প্রতিনিধি: দেশব্যাপী প্রাকৃতিক দুর্যোগ ও দৈব দুর্বিপাক...

image

গোপালপুরে প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...

image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

  • company_logo