• সমগ্র বাংলা

টঙ্গীতে হাসপাতালের নাম পরিবর্তনের দাবিতে মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের নাম পরিবর্তনের দাবি জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বেলা ১১টার দিকে টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক শাখা সড়কের স্টেশন রোড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে টঙ্গীর 'শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের' নাম পরিবর্তন করে 'টঙ্গী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল' নামকরণ করার দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য দেন সানজিদ আহমেদ মিথুন, রনি দেওয়ান, শাহিন মিয়া,ফারুক মৃধা,মানিক শেখ, এনামুল হাসান, মিরাদ হোসেন মিঠু, বন্ধন, দিদার আহমেদ মানিক, জামাল মিয়া, রানা আহম্মেদ প্রমূখ।এ সময় বক্তারা বলেন, পূর্বে এই হাসপাতালটির নাম ছিলো 'টঙ্গী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল।

পরে সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল তাঁর বাবা সাবেক সাংসদ আহসান উল্লাহ মাস্টারের নামে হাসপাতালটির নামকরণ করেন।টঙ্গীর বিভিন্ন এলাকা থেকে প্রায় পাঁচ শতাধিক লোকজন হাসপাতালটির নাম পরিবর্তন করার দাবি জানিয়ে মানববন্ধনে অংশ নিয়েছে।পরে মানববন্ধন শেষে হাসপাতালটির তত্ত্বাবধায়কের কাছে স্মারকলিপি দেয় এলাকাবাসী।

মন্তব্য (০)





image

রাণীনগরে জিআর চাল বিতরণ

নওগাঁ প্রতিনিধি: দেশব্যাপী প্রাকৃতিক দুর্যোগ ও দৈব দুর্বিপাক...

image

গোপালপুরে প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...

image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

  • company_logo