• সমগ্র বাংলা

পাবনায় পিকআপের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধঃ পাবনার ঈশ্বরদীতে পিকআপের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এঘটনায় আরও দুইজন গুরুত্বর আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা‌ সবাই পরস্পর বন্ধু ও কলেজ শিক্ষার্থী।বৃহস্পতিবার (০৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পাবনা-রাজশাহী মহাসড়কের আজমপুরে ঘটে এ ঘটনা। নিহতরা হলেন- পাবনার বনগ্রাম এলাকার আশিক রহমান ও শাকিব হাসান।

তারা উভয়েই বনগ্রাম অনার্স কলেজের শিক্ষার্থী ও অনার্স প্রথম বর্ষের পরিক্ষার্থী। পাকশী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, পাবনার বনগ্রাম থেকে অনার্স ১ম বর্ষের পরিক্ষা শেষে পাকশী ঘুড়তে বের হন কয়েকজন বন্ধু।এসময় পাবনা-রাজশাহী মহাসড়কের আজমপুর এলাকায় এসে একটি কাভার্ডভ্যানের সাথে ধাক্কা খায় দুই মোটরসাইকেল।

এসময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এসময় আহত হয় আরো দুইজন।তিনি আরো জানান, আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

মন্তব্য (০)





image

রাণীনগরে জিআর চাল বিতরণ

নওগাঁ প্রতিনিধি: দেশব্যাপী প্রাকৃতিক দুর্যোগ ও দৈব দুর্বিপাক...

image

গোপালপুরে প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...

image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

  • company_logo