• লিড নিউজ
  • সমগ্র বাংলা

কিশোরগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জ সদরের ব্রাহ্মণকচুরী গ্রামে জয়কৃষ্ণ বর্মনের বাড়িতে হামলা ও লুটপাটের নেতৃত্বদানকারী সাবেক ইউপি চেয়ারম্যান ইদ্রিস ও তার সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে হিন্দু সম্প্রদায়ের লোকজন। দীর্ঘদিন যাবত তার নামে মামলা থাকা সত্বেও এলাকায় ঘুরে ঘুরে হুমকি দেয়ার কারণে হিন্দু পরিবারের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বুধবার (৬ নভেম্বর) বেলা ১১ টায় জেলা শহরের কালীবাড়ির সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করে জেলা প্রশাসক বরাবর এক স্মারকলিপি প্রদান করা হয়।

ভুক্তভোগীরা বলেন, ৫ আগস্ট সরকার পতনের পরপরই বিএনপি সমর্থিত স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান ইদ্রিস তার দলবল নিয়ে সদর উপজেলার ব্রাহ্মণকচুরী গ্রামের জয়কৃষ্ণ বর্মনের বাড়িতে হামলা করে ভাংচুর ও লুটপাট করে সকল মালামালসহ ঘরের দরজা-জানালা খুলে নিয়ে যায়। এ সময় ঐ পরিবারের সদস্যরা আত্মরক্ষার্থে এলাকা ছেড়ে আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে। এখন পর্যন্ত তারা বাড়ি উঠতে পারছে না ইদ্রিসের ভয়ে।

পরে, গত ২৩ সেপ্টেম্বর কিশোরগঞ্জ মডেল থানায় জয়কৃষ্ণ বর্মনের স্ত্রী গীতা রানী বর্মন বাদী হয়ে মামলা দায়ের করেন। এরপর থেকে মামলা তুলে নেওয়ার জন্য হামলাকারিরা হুমকী দিতে থাকে। দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবি জানানো হয় মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
 

মন্তব্য (০)





image

রাণীনগরে জিআর চাল বিতরণ

নওগাঁ প্রতিনিধি: দেশব্যাপী প্রাকৃতিক দুর্যোগ ও দৈব দুর্বিপাক...

image

গোপালপুরে প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...

image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

  • company_logo