• সমগ্র বাংলা

আন্তর্জাতিক সম্প্রীতির চেতনায় ঢাকায় জাতীয় একতা দিবস উদযাপন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নিউজ ডেস্কঃ "জনগণ অনেক, জন্মভূমি একটাই" প্রতিপাদ্যতে ঢাকায় রাশিয়ান হাউসের আয়োজনে জাতীয় ঐক্য দিবস উদযাপিত হয়েছে। সোমবার সন্ধ্যায় সোভিয়েত ও রাশিয়ান বিশ্ববিদ্যালয়ের স্নাতক, স্বদেশী, শিক্ষার্থী, সাংবাদিক এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে দিনটি উদযাপন করা হয়। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঢাকাস্থ রাশিয়ান হাউজের পরিচালক পাভেল দভইনচেনকভ। তিনি বলেন, রাশিয়ার এই দিনটি সমাজে উৎস, ধর্ম এবং সমাজে অবস্থান নির্বিশেষে সমগ্র জনগণের বীরত্ব এবং সংহতির প্রতীক হিসেবে পালিত হয় ।

আজকের বিশ্বে যেখানে বিভিন্ন জাতীয়তার অনেক লোক রয়েছে, এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে আমরা ঐক্যবদ্ধ। এই দিনে আমরা চেতনার শক্তি, দেশগুলির ঐক্য, স্বাধীনতা, স্থিতিশীলতা এবং আস্থা কামনা করি। দৃঢ় পারিবারিক বন্ধন, বন্ধুত্ব, সংহতি এবং জাতীয় ঐক্য আমাদের মাথার উপর একটি শান্তিপূর্ণ আকাশের চাবিকাঠি। আমরা সবাই ভিন্ন ভিন্ন জাতি ও ধর্মের প্রতিনিধি, কিন্তু একসঙ্গে আমরা আগের চেয়ে শক্তিশালী। আসুন আমরা আমাদের মধ্যে বিদ্যমান বন্ধুত্বের প্রশংসা করি এবং লালন করি।

অনুষ্ঠানে এসময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অধ্যাপকবৃন্দ, সংগীতশিল্পী ও যুব প্রতিনিধি ছাড়াও অনেকে ঐক্য ও সাম্যের আহ্বানে বক্তব্য রাখেন। 

পরিশেষে অনুষ্ঠানের অংশ হিসেবে ক্লিম শিপেনকো  পরিচালিত রাশিয়ান ড্রামা ফিল্ম “দ্য চ্যালেঞ্জ” দেখানো হয়। যা বিশ্বের প্রথম পূর্ণ দৈর্ঘ্য ফিচার ফিল্ম যার দৃশ্যগুলি পেশাদার সিনেমাটোগ্রাফাররা মহাকাশে চিত্রগ্রহণ করেছিলেন।

মন্তব্য (০)





image

রাণীনগরে জিআর চাল বিতরণ

নওগাঁ প্রতিনিধি: দেশব্যাপী প্রাকৃতিক দুর্যোগ ও দৈব দুর্বিপাক...

image

গোপালপুরে প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...

image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

  • company_logo