ফাইল ছবি
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে দিনদুপুরে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে বিল্লাল হোসেন নামে এক এজেন্ট ব্যাংকিংয়ের মালিককে চোখ বেঁধে প্রাইভেটকারে তুলে ১৩ লাখ ৫০ হাজার টাকা ছিনতাই করা হয়েছে। সোমবার (৪ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার উচিৎপুরা-জাঙালিয়া সড়কে আড়াইহাজার পৌরসভার শিবপুর ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে।ছিনতাইয়ের শিকার বিল্লাল হোসেনের বাড়ি উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের ইজারকান্দি গ্রামে। তিনি আড়াহাজার সদর থেকে ইসলামী ব্যাংকের টাকা নিয়ে তার এলাকায় যাচ্ছিলেন।
বিল্লাল হোসেন জানান, তিনি কালাপাহাড়িয়া ইউনিয়নে ইসলামী ব্যাংকের পিএলসির এজেন্ট ব্যাংক পরিচালানা করেন। সোমবার ইসলামী ব্যাংক থেকে ১৩ লক্ষ ৫০ হাজার টাকা উত্তোলন করে ইজারকান্দি ইসলামী ব্যাংক (এজেন্ট ব্যাংক) যাওয়ার জন্য সিএনজি অটো রিক্সায় উঠেন। দুপুর ১টার দিকে তাকে বহনকারী সিএনজি অটোরিক্সাটি আড়াইহাজার পৌরসভার শিবপুর ব্রিজের কাছাকাছি পৌঁছালে সামনে দিয়ে একটি অজ্ঞাতনামা সাদা প্রাইভেটকার সিএনাজি অটোরিক্সার গতিরোধ করে। প্রাইভেটকার থেকে ৪/৫জন দ্রুত নেমে পরে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে জোরপূর্বক টাকাসহ বিল্লাল হোসেনকে প্রাইভেটকারে তুলে নিয়ে যায়। পরে রূপগঞ্জের গাউছিয়ায় তার কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে বিল্লাল হোসেনকে নামিয়ে দেয়।
এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন,এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। পাশাপাশি টাকা উদ্ধারসহ ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলায় ডিলার...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের বিচারিক আদালতে ঘু...
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ জেলার পর্যটনশিল্পের বিকাশ, পর...
বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্ক...

মন্তব্য (০)