প্রতীকী ছবি
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে ট্রাকের চাপায় মোটর সাইকেল আরোহি দুই বন্ধু নিহত হয়েছে। একটি ট্রাককে ওভারটেক করার সময় আজ সোমবার বিকালে ওই দুর্ঘটনা ঘটে।
নিহত রিফাত হোসেন(১৭) বিরামপুর পৌর শহরের সারাংগপুর মহল্লার জিয়ারুল ইসলামের ছেলে। তার বন্ধু খোকা বাবু (১৭) একই এলাকার মৃত. রফিকের ছেলে। তারা দিজন ঘনিষ্ঠ বন্ধু।
জানা গেছে, দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিরামপুর পৌর শহরের জোয়ালকামড়া এলাকায় একটি ট্রাককে ওভারটেক করার সময় ওই ট্রাকের তলায় চাপা পড়ে মোটর সাইকেল আরোহি রিফাত দুর্ঘটনাস্হলে নিহত হয়। গুরুত্বর আহত খোকা বাবুকে বিরামপুরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সময় বিকাল ৫ টার দিকে পথিমধ্যে মারা গেছে সে।
বিরামপুর থানার ইনচার্জ মমতাজুল হক জানান, দুর্ঘটনায় ২ জন মারা গেছে। ঘাতক ট্রাক আটক করেছেন তারা।
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...
মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...
রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...
রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

মন্তব্য (০)