• সমগ্র বাংলা

মাগুরায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মাগুরা প্রতিনিধি:  মাগুরায় কৃষকদের মধ্যে কৃষি প্রণোদনের আওতায় রবি ২০২৪-২৫ মৌসুমের গম, সরিষা, ভুট্টা, শীতকালিন পেঁয়াজ, মুগ, মসুর ও খেসাড়ি ডালের বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১১ টায় সদর উপজেলা কৃষি অফিস চত্বরে এ বীজ ও সার বিতরণ কার্যক্রামের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান।

মাগুরা সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে ও সদর উপজেলা কৃষি অফিসার হুমায়ুন কবিরের সভাপতিত্বে এ বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার তোজাম্মেল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোছা. রোমানা রহমানসহ অন্যান্যরা।

চলতি রবি মৌসুমে সদর উপজেলার একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়নের মোট ১৩ হাজার কৃষকের মধ্যে এ বীজ ও সার বিতরণ করা হবে। উদ্বোধনী দিনে ৮ হাজার ৫৩০ জন কৃষকের মাঝে সরিষা বীজ ও সার প্রদান করা হয়েছে। বাকি কৃষকদের পর্যায়ক্রমে অন্যান্য ফসলের বীজ ও সার প্রদান করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

উদ্বোধনী দিনে কৃষকদের একাংশের মাঝে ০১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। মৌসুমে কয়েক ধাপে সদর উপজেলার মোট ১৩,০০০ কৃষককে এই বীজ ও সার প্রদান করা হবে বলে সদর উপজেলা কৃষি অফিস কার্যালয় নিশ্চিত করেছেন।

মন্তব্য (০)





image

গোপালপুরে প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...

image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

image

কুরিয়ারে চা, ভেতরে ইয়াবা-রংপুরে মাদক সিন্ডিকেটের নতুন ক...

রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

  • company_logo