ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজিবপুরে চাঁদাবাজি ও পুকুরে মাছ চুরির মামলায় উপজেলা সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হামিদুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।গতকাল রাত সাড়ে ১০ টার সময় রাজিবপুর বাজার থেকে তাকে আটক করেছে রাজিবপুর থানা পুলিশ। আজ ৪ নভেম্বর সোমবার সকালে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠিয়েছে পুলিশ।
তিনি রাজিবপুর উপজেলার ধুলাউড়ি গ্রামের মৃত বাহার উদ্দিনের ছেলে। তিনি এর আগে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, যুব লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তামান উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়কের দায়িত্ব পালন করেছেন।চর রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আনোয়ার হোসেন বলেন রোববার রাতে চাঁদাবাজি ও পুকুরে মাছ চুরির মামলায় গ্রেফতার করে আজ সকালে আদালতে প্রেরন করা হয়েছে।
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলায় ডিলার...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের বিচারিক আদালতে ঘু...
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ জেলার পর্যটনশিল্পের বিকাশ, পর...
বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্ক...

মন্তব্য (০)