• সমগ্র বাংলা

হত্যা মামলায় চিলমারী উপজেলা আ.লীগ সভাপতি গ্রেফতার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারী উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাকির হোসেনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সোমবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার থানাহাট বাজারের একটি ওষুধের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেপ্তার জাকির হোসেন উপজেলার থানাহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সবুজপাড়া এলাকার বাসিন্দা ও গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ।

কুড়িগ্রাম ডিবি পুলিশের ওসি কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় কুড়িগ্রাম সদর থানায় দায়ের হওয়া হত্যা মামলায় জাকির হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তাকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ আগস্ট কুড়িগ্রাম শহরের শাপলা চত্বর এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়।

এতে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন আশিকুর রহমান নামে এক শিক্ষার্থী। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।এ ঘটনায় ১০ অক্টোবর রুহুল আমিন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে ১০৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০০/৬০০ জনকে আসামি করে সদর থানায় মামলা করেন।

মন্তব্য (০)





image

গোপালপুরে প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...

image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

image

কুরিয়ারে চা, ভেতরে ইয়াবা-রংপুরে মাদক সিন্ডিকেটের নতুন ক...

রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

  • company_logo